1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
৭ম মৃত্যুবার্ষিকীতে মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান
August 14, 2026, 10:35 pm
Title :
নওগাঁর পত্নীতলায় ২৩ পিস টাপেন্টাডলসহ দুইজন আটক পত্নীতলায় খাদ্য গুদামে ঘুষ কেলেংকারী নওগাঁর পত্নীতলায় নজিপুর পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার মাদকবিরোধী অভিযানে ১০ বোতল ফেন্সিড্রিলসহ ৩ জন গ্রেফতার পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ জন গ্রেফতার ৭ম মৃত্যুবার্ষিকীতে মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান “মাটির মা ফাউন্ডেশন” লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠিত আগে চোর ছিলাম,তাই আল্লাহ শাস্তি দিচ্ছেন মহেশপুরে বসতবাড়িতে হামলার অভিযোগ, দুই নারীকে মারধর ও স্বর্ণালংকার লুটের দাবি জুলাই গণঅভ্যুত্থানে প্রাপ্তি ও অপ্রাপ্তি নিয়ে নওগাঁয় আলোচনা ও শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

৭ম মৃত্যুবার্ষিকীতে মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে মরণোত্তর সম্মাননা প্রদান

  • Update Time : শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
  • 38 Time View

 শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি পশু-প্রাণীর সুচিকিৎসায় নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মরহুম কাজী মোফাজ্জল হোসেনকে তাঁর সপ্তম মৃত্যুবার্ষিকীতে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়েছে। নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মরহুমের পরিবারের পক্ষে তাঁর স্ত্রী মোছাঃ নুরুন্নাহার এবং সন্তান সাংবাদিক কাজী নুরুন্নবী (নাইস)-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গৌরাঙ্গ কুমার তালুকদার ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পশু-প্রাণী চিকিৎসক মোঃ শাহিনুর ইসলাম ও মোঃ শাহিনুর আলম, অবসরপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন, অবসরপ্রাপ্ত উপজেলা ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট মোঃ ইসমাইল হোসেন, জেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিস সহকারী মোঃ জাহাঙ্গীর আলমসহ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং মরহুমের প্রাক্তন সহকর্মীবৃন্দ। মরহুম কাজী মোফাজ্জল হোসেন ১৯৪৫ সালে নওগাঁ সদর উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের এক সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে কৃতিত্বের সঙ্গে ম্যাট্রিক পাসের পর তিনি প্রাণিসম্পদ অধিদপ্তরে যোগদান করেন। কর্মজীবনে সততা, দক্ষতা ও মানবিকতার জন্য তিনি সহকর্মী ও সাধারণ মানুষের কাছে বিশেষভাবে শ্রদ্ধেয় ছিলেন। তাঁর উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে—১৯৭২ সালে ময়মনসিংহে লাইভস্টক ট্রেনিং কোর্সে প্রথম স্থান অর্জন, ১৯৮৮ সালে গাইবান্ধা থেকে প্রাণিসম্পদ উন্নয়নে শ্রেষ্ঠত্বের সনদ লাভ এবং ১৯৯৮ সালে রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর থেকে জেলাভিত্তিক শ্রেষ্ঠ পশু চিকিৎসক হিসেবে সম্মাননা অর্জন। ২০০৩ সালে অবসর গ্রহণের পরও তিনি নিজ এলাকায় পোল্ট্রি খামার গড়ে তুলে প্রাণিসম্পদ উন্নয়নে কাজ করে গেছেন। ২০১৯ সালের ৩১ জুলাই তিনি ইন্তেকাল করেন। তাঁর সততা, নিষ্ঠা ও কর্মময় জীবন আজও সহকর্মী ও এলাকাবাসীর স্মৃতিতে অম্লান হয়ে আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST