1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে সাপমারায় মতবিনিময়
June 10, 2026, 12:25 am
Title :
সমাজ গঠনে স্বেচ্ছাসেবা সময়ের এক অনিবার্য দাবি নওগাঁর বদলগাছি জনস্বাস্থ্য অফিসের গাছ নিখোঁজের ঘটনায় নতুন মোড়: চাঁদা দাবির অভিযোগ, তদন্তে উঠে আসছে নানা তথ্য ধামইরহাটে তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে টাঙ্গাইল থেকে যুবক গ্রেপ্তার ব্যাকডেটের নিয়োগে এমপিও বাণিজ্যের অভিযোগ নওগাঁর মহেশপুর জুনিয়র স্কুলে চার শিক্ষক নিয়োগ নিয়ে তোলপাড়, তদন্তে ঘুষ লেনদেনেরও অভিযোগ প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাসে আমাদের দায়িত্ব নারী ও কিশোরী বান্ধব পরিবেশ চাই নওগাঁয় ভ্যান চালক বেলাল হোসেনের উদ্যোগে পড়ুয়াদের মাঝে কলম ও টিফিন বিতরণ। নিয়ামতপুরে পুলিশ সুপারের সঙ্গে শিক্ষার্থীদের সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুরে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ওয়ান স্টপ সলিউশন সেন্টার স্থাপনের সম্ভাবনা বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত নওগাঁয় মধ্যরাতে পুলিশের বিশেষ অভিযান: ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে সাপমারায় মতবিনিময়

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ৫, ২০২৩
  • 299 Time View

শহিদুল ইসলাম খোকন গাইবান্ধা প্রতিনিধি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির প্রার্থীকে বিজয়ী করতে উপজেলার সাপমারা ইউনিয়নের মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন,গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন প্রত্যাশী ও জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য গোবিন্দগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কাজী মশিউর রহমান। তিনি বলেন,জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রায়ত রাষ্ট্রপতি আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের আদর্শে উজ্জীবিত হয়ে ঐকবদ্ধ হয়ে কাজ করলে জাতীয় পার্টির প্রার্থীর বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি আর বলেন, দীর্ঘ ৩৩বছর ধরে জাতীয় পার্টি রাষ্ট্র ক্ষমতার বাইরে রয়েছে । এখন দ্রব্য মূল্যের উর্ধ্ব গতিতে মানুষ নাভিশ্বাস হতে হচ্ছে।সারা দেশে খুন,চুরি,ডাকাতি,ছিনতাই বেড়ে গেছে। আজ দেশের মানুষ ভালো নেই। তাই দেশের মানুষ দুই নেত্রীর নেতৃত্বকে পরিহার করে এলাকার উন্নয়নে, দেশের উন্নয়নে,জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক সফল মন্ত্রী আলহাজ্ব জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি সরকার গঠন করবে। এবং জিএম কাদের প্রধানমন্ত্রী হবেই ইনশাআল্লাহ । গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পার্টি আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব প্রস্তুতি উপলক্ষে ইউনিয়নের নেতা-কর্মীদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল করিম মন্ডলের সভাপতিত্বে এ মত বিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জাতীয় পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ও সাবেক ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা,যুগ্ম আহবায়ক আব্দুল গনি সরকার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক ও সাবেক দরবস্ত ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, যুগ্ন আহবায়ক আলহাজ্ব আবুল কালাম আজাদ,জেলা জাতীয় পাটির সদস্য ও পৌরসভার জাতীয় পার্টির সভাপতি,ফারুক আহমেদ সাজু সভাপতি জাতীয় পার্টি ফুলবাড়ী ইউনিয়ন শাখা, জাতীয় পার্টি হরিরামপুর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল জলিল শেখ,সাপমারা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক আজমল হোসেন,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম,রাজহার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলতাফ হোসেন বম্বু,নাকাই ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, জাতীয় ছাত্র সমাজের উপজেলা শাখার সাধারন সম্পাদক ফিরুমুল ইসলাম তুহিন সহ জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST