1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কাজিপুরে সাংবাদিক লিমন খাঁনের বাবার ইন্তেকাল
May 2, 2026, 5:16 pm
Title :
মহেশপুরে মহান আন্তর্জাতিক মে দিবস পালন ও শ্রমিকদের অধিকার আদায়ের আহ্বান নওগাঁর অজপাড়াগাঁয়ে মে দিবস পালিত নওগাঁয় জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে উদ্বোধনী শোভাযাত্রা অনুষ্ঠিত নওগাঁয় শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত আমবাটি জিয়াবাজারে শ্রমিক দলের উদ্যোগে মে দিবস পালিত মান্দায় অবৈধভাবে জ্বালানি তেল বিক্রি: ৬২০০ লিটার ডিজেলসহ ট্রাক জব্দ, গ্রেফতার ২ ফুলবাড়ীতে আইন-শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ট্রাকসহ ৭ জন গ্রেপ্তার ফুলবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত  পোরশায় বিশেষ চেকপোস্টে ৫০০ পিস ট্যাপেন্টাডলসহ একই পরিবারের ৩ জন গ্রেফতার

কাজিপুরে সাংবাদিক লিমন খাঁনের বাবার ইন্তেকাল

  • Update Time : মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬
  • 76 Time View

মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা প্রেসক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক সদস্য ও দৈনিক আজকের খবর কাজিপুর প্রতিনিধি এবং সিরাজগঞ্জ কণ্ঠ-এর স্টাফ রিপোর্টার সাংবাদিক মো: লিমন খাঁনের পিতা রফিকুল ইসলাম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায়,গতকাল সোমবার রাত ৮টার দিকে চালিতাডাঙ্গা জামে মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে সেখানে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পেশাগত জীবনে তিনি একজন সুনামধন্য তেল ব্যবসায়ী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার মৃত্যুতে কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক আবদুল জলিল গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মরহুমের নামাজে জানাজা আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় সিবি দুর্গতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তার দাফন কাজ সম্পর্ণ করা হয়েছে। সাংবাদিক লিমন তার বাবার রুহের মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST