1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কুষ্টিয়ায় হামলা-লুটপাটের প্রতিবাদে নওগাঁয় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল
September 9, 2026, 10:50 pm
Title :
আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: আমাদের অঙ্গীকার ও করণীয় শান্তি বনাম অশান্তি প্রবন্ধক প্রকৃতির রুদ্ররূপ ও বিপন্ন মানবতা: নেপালের ক্ষত থেকে শিক্ষা নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি ‘কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িতদের স্থান হবে জেলখানায়’—পুলিশ সুপার নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান

কুষ্টিয়ায় হামলা-লুটপাটের প্রতিবাদে নওগাঁয় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

  • Update Time : সোমবার, আগস্ট ১৭, ২০২৬
  • 99 Time View

শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি: কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ শহরের মুক্তির মোড় এলাকায় গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নওগাঁ জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে সংগঠনের নেতাকর্মীরা কুষ্টিয়ায় সংঘটিত হামলা ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদ জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এ সময় বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্যের কারণে কোনো ব্যক্তি বা সংগঠনের ওপর হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সব রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিক্ষোভ মিছিলে গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের নওগাঁ জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST