1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই নিসচা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত
May 18, 2026, 6:11 am
Title :
নওগাঁর মান্দায় অভ্যন্তরীণ ধান-চাল সংগ্রহ অভিযান শুরু মিথ্যা মামলায় ফাঁসিয়ে সম্পত্তি দখলের ষড়যন্ত্রের অভিযোগ, জামিনে মুক্তির পরও নিরাপত্তাহীনতায় আখি নওগাঁ জেলা শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে বিদ্যালয় পরিদর্শনে গিয়ে চাঁদাবাজির অভিযোগ নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা থানা পুলিশ অনলাইন জুয়ার বিরুদ্ধে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে মূল হোতাসহ মোট ১৫ জন অনলাইন জুয়ারিকে গ্রেফতার। ঝিনাইদহে খুশি খাতুন নামে এক নারীর মৃতদেহ উদ্ধার মান্দায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ আটক ৩ ঝিনাইদহের মহেশপুরে দোস্ত এইডের বিনামূল্যে টিউবওয়েল বিতরণ নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ছাত্রদলের মশাল মিছিল, জেলা কমিটি বাতিলের দাবি তোমায় ছাড়া ঘুম আসে না মা

কেশবপুরে জাতীয় নিরাপদ সড়ক চাই নিসচা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ১৬, ২০২৩
  • 228 Time View

আজিজুর রহমান,কেশবপুর(যশোর): কেশবপুরে নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার পক্ষ থেকে আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৬ সেপ্টেম্বর সকালে কেশবপুর নিউজ ক্লাব হলরুমে নিসচা কেশবপুর উপজেলা শাখার আহবায়ক হারুনার রশীদ বুলবুলের  সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, নিসচা কেশবপুর উপজেলা শাখার আহবায়ক হারুনার রশীদ বুলবুল সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন,আমরা সড়ক যোদ্ধা গন নিরাপদ সড়ক চাই এর সম্মানিত চেয়ারম্যান  ২১শে পদক প্রাপ্ত চিত্র নায়ক মানবতার ফেরিওয়ালা জাতীয় সড়ক যোদ্ধা  ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আমরা মানুষকে সচেতন করতে রাস্তায় নেমেছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে নিরাপদে আবার ঘরে ফিরতে পারে সেটাই আমাদের উদ্দেশ্য। আমরা চাই দক্ষ চালকরা গাড়ি চালাক,মোটরসাইকেল চালকরা হেলমেট পরে মোটরসাইকেল চালাক,পথচারীরা দেখেশুনে রাস্তা পার হোক, আগামী ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন । সভা শেষে কেশবপুর সাধারণ মানুষকে সচেতন করতে নিসচার নেতৃবৃন্দ জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। মতবিনিময় সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক আবু সালেহ মাসুদ হাসান, সাংবাদিক সুশান্ত কুমার মল্লিক, সাংবাদিক আব্দুল করিম,সাংবাদিক মানবাধিকার নেতা শফিকুল ইসলাম অপু, সংরক্ষিত মহিলা মেম্বার নিসচার সদস্য শাহনাজ পারভীন, সাংবাদিক এনজিও কর্মকর্তা নিসচার সদস্য ইউছুফ আলী,নিসচা সদস্য আসাদুজ্জামান,শরিফা খাতুন, চম্পা রানী,আছিয়া খাতুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST