1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কেশবপুরে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
September 23, 2026, 10:05 am
Title :
মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​ বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা বিশেষ নিবন্ধ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি দুর্যোগ মোকাবিলা, প্রস্তুতি ও টেকসই উন্নয়ন: নিরাপদ ও সহনশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নওগাঁ ছেড়ে ‘তাল বেলাল’ এখন পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠন নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত রানীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের দুই হোতা গ্রেপ্তার

কেশবপুরে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩
  • 270 Time View

 ======================= কেশবপুর উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পর্যায়ে ৫০তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার দিনব্যাপী কেশবপুর পাবলিক মাঠে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পর্যায়ে প্রথম খেলায় গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বালিকা ফুটবল একাদশ ট্রাইব্রেকারে ৩-১ গোলে সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বালিকা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। দ্বিতীয় খেলায় ভারতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের বালক ফুটবল একাদশ ২-০ গোলে সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের বালক ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। উপজেলা নির্বাহী অফিসার এস এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান পলাশ মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম জিল্যুর রশিদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, ভরতভায়না মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মোল্যা, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু ও পিবিএইচ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাজু আহম্মেদ। খেলা পরিচালনা করেন তজিবর রহমান ও আব্দুর রাজ্জাক। সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন আরজান আলী, ইভান, শওকত আলী ও শরিফুল ইসলাম। খেলা ধারা বর্ননায় ছিলেন রফিকুল ইসলাম ও মহিরউদ্দীন মাহী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST