1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
কোটচাঁদপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত
October 12, 2026, 9:22 am
Title :
নওগাঁর পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ নওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৪ জন গ্রেপ্তার চৌগাছার জে টি কে ইউ দাখিল মাদ্রাসার পাঠদান কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনগত সেবা সহজলভ্য করা এবং সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়: দিনাজপুর বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬: অন্ধত্ব প্রতিরোধ ও সবার জন্য মানসম্মত চক্ষুসেবা দুর্গোৎসব ও নিরাপত্তা হুমকি ও গালিগালাজের অভিযোগে চাটখিলে বিএনপি নেতা আবু তাহের আজাদ কারাগারে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা: আইনি ও মানসিক স্বাস্থ্যসেবায় সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারের গুরুত্ব: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: সচেতনতা, গুরুত্ব ও আমাদের করণীয়:

কোটচাঁদপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

  • Update Time : শনিবার, নভেম্বর ২, ২০২৪
  • 286 Time View

কোটচাঁদপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে কোটচাঁদপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার র‍্যালি,পতাকা উত্তোলন ও আলোচনা সভা করা হয়। দিবসটি পালনে বিভিন্ন প্রান্ত থেকে শনিবার সকালে কোটচাঁদপুর উপজেলার চত্বরে জড়ো হতে থাকে সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যরা। এরপর বের হয় বর্ণাঢ্য র‍্যালি। র‍্যালিটি কোটচাঁদপুর বাসস্ট্যান্ড ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। উত্তোলন করা হয় জাতীয় ও সমবায়ের পতাকা। পরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন,সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক তহমিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উছেন মে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,পল্লীসঞ্জয় কর্মকর্তা শাইলা শারমিন, উপজেলার একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, কুশনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুজ্জামান সবুজ, সাফদারপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, পল্লী সঞ্চয় কর্মকর্তা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তানিয়া সুলতানা।”সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য এ বছর ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST