1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চাটখিলে নৌকা মার্কায় ভোট চাইলেন মনোনয়ন প্রত্যাশী-এডভোকেট আঃনূর দুলাল
October 12, 2026, 8:59 am
Title :
নওগাঁর পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ নওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৪ জন গ্রেপ্তার চৌগাছার জে টি কে ইউ দাখিল মাদ্রাসার পাঠদান কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনগত সেবা সহজলভ্য করা এবং সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়: দিনাজপুর বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬: অন্ধত্ব প্রতিরোধ ও সবার জন্য মানসম্মত চক্ষুসেবা দুর্গোৎসব ও নিরাপত্তা হুমকি ও গালিগালাজের অভিযোগে চাটখিলে বিএনপি নেতা আবু তাহের আজাদ কারাগারে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা: আইনি ও মানসিক স্বাস্থ্যসেবায় সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারের গুরুত্ব: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: সচেতনতা, গুরুত্ব ও আমাদের করণীয়:

চাটখিলে নৌকা মার্কায় ভোট চাইলেন মনোনয়ন প্রত্যাশী-এডভোকেট আঃনূর দুলাল

  • Update Time : শনিবার, জুলাই ২৯, ২০২৩
  • 581 Time View

 ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ি আসনের মনোনায়ন প্রত্যাশী সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলাল। শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৬টায় উপজেলার পাল্লা সরকার প্রাথমিক বিদ্যালয়ে মোহাম্মদপুর ইউনিয়ন (পশ্চিম অঞ্চল) আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ও পাল্লা বাজারে ব্যবসায়ীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে বদলকোট ইউপির চেয়ারম্যান সোলেমান শেখ এর সভাপতিত্বে ও এম এ আকবর প্রকাশ লাদেন স্বপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নুরুল আমিন , পৌরসভা আওয়ামী লীগ নেতা ওমর ফারুক, শাহীন, এ্যাড. মামুন সহ প্রমূখ। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, সবুজ,আব্দুল মালেক শাহজাহান, জামাল, মিজানুর রহমান কালু সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অ্যাডভোকেট আবদুন নূর দুলাল বলেন, কথা দিচ্ছি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনে মনোনয়নের জন্য মনোনীত করলে জনগণের কল্যাণে আমার প্রথম ওয়াদা হলো চাটখিল-সোনাইমুড়ী আসন থেকে আমি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ, অস্ত্র মুক্ত জনপদ সৃষ্টি করবো। এই অঞ্চলের প্রশাসন হবে সম্পূর্ণ দূর্নীতি মুক্ত একটি প্রশাসন ইনশাআল্লাহ। এই অঞ্চলের মাটি ও মানুষের কল্যাণে সর্বাবস্থায় নিয়জিত থাকবো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST