1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু
April 20, 2026, 8:20 pm
Title :
ফুলবাড়ীতে হাম রুবেলা ভ্যাকসিন ক্যাম্পেইনের উদ্বোধন  নওগায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক। নওগায় পুলিশের অভিযানে শিশু ধর্ষণ আসামি আটক  ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে জাহিদ খানের তীব্র প্রতিবাদ নওগাঁয় ২.৬০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ উল্লাপাড়ায় সন্তানের নির্যাতনে স্বামীর ভিটায় থাকতে পারছেন না শতবর্ষী দেলজান বেওয়া নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত ডি জে অনুষ্ঠানের পর প্রধান শিক্ষিকার ফোন বন্ধ নওগাঁয় মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা

ঝিনাইদহে ভর্তুকি মুল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

  • Update Time : রবিবার, জুলাই ১৬, ২০২৩
  • 330 Time View

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার সকালে শহরের হামদহ এলাকার পুলিশ লাইন্সের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম। সে সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, পৌরসভার কাউন্সিলর আরেফিন কায়সার, ডিলার মামুন হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ৪৩ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল ও ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাউল মিলবে। এবার পণ্যে চাউল যুক্ত করায় খুশি হতদরিদ্র সুবিধাভোগীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST