1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
দৃষ্টিকোন চক্ষু হাসপাতালের শাখা নড়াইলে উদ্বোধন
September 21, 2026, 5:37 am
Title :
শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা মানবাধিকার: শ্লোগান থেকে বাস্তবে রূপান্তরের চ্যালেঞ্জ ও দিনাজপুরের প্রেক্ষাপট রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ ২জন আটক। সমসাময়িক আইন বিষয়ে ও আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে স্থানীয় নাগরিক সমাজ সংগঠনসমূহের অন্তর্ভুক্তিকরণপ্রবন্ধক গণতান্ত্রিক অধিকার রক্ষায় কৌশলগত নিষ্ক্রিয়করণ ও আমাদের করণীয় প্রবন্ধক দিনাজপুরের বিরলে জাঁকজমকপূর্ণ বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার চাবিকাঠি জলবায়ু পরিবর্তনের প্রাবহে বিপন্ন কৃষি ও জীবিকা

দৃষ্টিকোন চক্ষু হাসপাতালের শাখা নড়াইলে উদ্বোধন

  • Update Time : শনিবার, জুন ১৭, ২০২৩
  • 341 Time View

মোঃ নয়ন শেখ,স্টাফ রিপোর্টারঃ ‘অন্ধত্ব থেকে মুক্তি আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে দৃষ্টিকোন চক্ষু হাসপাতালের ৪র্থ শাখার উদ্বোধন করা হয়েছে নড়াইল সদরে। শুক্রবার (১৬ জুন) সকাল ৯ টায় মহিষখোলা শহীদ মিজান সড়কে অবস্থিত নতুন এই চক্ষু হাসপাতালের ফিতা কেটে উদ্বোধন করেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস। এ উপলক্ষে নড়াইল জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যানের সহধর্মিনী মিনতি বোস,নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। উদ্বোধন উপলক্ষে হাসাপাতালের বিশেষজ্ঞ সার্জন ডা. মো. শাহজাহান সিরাজ রোগীদের সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ফ্রি সেবা প্রদান করেন। হাসপাতালের সত্বাধিকারী নজরুল ইসলাম শামীম জানান, চোখের সমস্যা নিয়ে দেশের আনাচে কানাচে বিভিন্ন সমস্যা নিয়ে ধুঁকছে অসংখ্য হতদরিদ্র ও অসহায় মানুষ। তাদের হাতের নাগালে নেই উন্নত কোন চক্ষু চিকিৎসার সুযোগ। আমরা প্রত্যন্ত অঞ্চলে ক্যাম্পিংয়ের মাধ্যমে এসব রোগীদের দোরগোড়ায় অতি স্বল্পমূল্যে সেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তিনি আরও বলেন, দৃষ্টিকোন চক্ষু হাসপাতাল সুনামের সহিত কয়েক বছর যাবৎ মাদারীপুরের কালকিনি, মুকসুদপুরের বাটিকামারি ও নড়াইলের লোহাগড়াসহ ৩ টি শাখায় সুনামের সাথে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসএম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নড়াইলের বিশিষ্ট সমাজ সেবক শেখ হানিফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST