1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ধামইরহাটে নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২
September 9, 2026, 10:07 pm
Title :
আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: আমাদের অঙ্গীকার ও করণীয় শান্তি বনাম অশান্তি প্রবন্ধক প্রকৃতির রুদ্ররূপ ও বিপন্ন মানবতা: নেপালের ক্ষত থেকে শিক্ষা নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি ‘কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িতদের স্থান হবে জেলখানায়’—পুলিশ সুপার নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান

ধামইরহাটে নারী হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬
  • 86 Time View

শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি নওগাঁর ধামইরহাটে মেরিনা বেগম (৪৫) নামে এক নারীকে হত্যার পর মরদেহ আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মামলা হওয়ার ১২ ঘণ্টার মধ্যেই দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত বেল্ট ও ভিকটিমের জুতার ব্যাগ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তি ও স্থানীয় তদন্তের মাধ্যমে সাবেক ইউপি সদস্য মো. বাবুল হোসেন (৪৯) ও মো. তারেক রহমান (২১)কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, বিয়ের বিষয়কে কেন্দ্র করে মেরিনা বেগমের সঙ্গে বাবুল হোসেনের বিরোধের সৃষ্টি হয়। পরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে পরিচয় গোপন করতে মরদেহে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় আরও দুইজন জড়িত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ক্লুলেস ও নৃশংস এই হত্যাকাণ্ডের রহস্য দ্রুত উদঘাটন করে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST