
রিজওয়ান নওগাঁ। আমের রাজধানী হিসেবে প্রসিদ্ধ নওগাঁ জেলার সাপাহার উপজেলায় ঐতিহাসিক জবই বিল অবস্থািত। এই বিল দেখার জন্য হাজারো দর্শক প্রতিনিয়ত এখান ঘ ভিঁড় জমায় । কিন্তু দর্শনার্থীদের বসার জন্য বা বিশ্রামের জন্য এখানে তেেমন কোন স্থান নেই। এই কারনে গাছ লাগিয়ে ছায়াশীতল ও ছায়াঘেরা পরিবেশ তৈরির জন্য বিভিন্ন জাতের বৃক্ষ রোপনের প্রচেষ্টা চালনা হচ্ছে। এই প্রচেষ্টার অন্তর্ভুক্ত হিসেবে গত ১০ ই সেপ্টেম্বর বিকেলে উপজেলার গোপালপুর রোডের দু’পাশে কড়ই, বট, আম, জাম, ছাতিম, দেবদারু ও অর্জুনসহ বিভিন্ন প্রজাতির ছায়াদার ও পরিবেশবান্ধব গাছ রোপণ করা হয়। এসব বৃক্ষ কেবল প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করবে না, বরং স্থানীয় পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল এবং পর্যটকদের জন্য আরামদায়ক পরিবেশ তৈরি করবে। কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী ও পরিবেশপ্রেমী নাগরিকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ, উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন, গৌরবপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, সংস্থার সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক কারিম, প্রচার সম্পাদক তৌফিকুর রহমানসহ অন্যান্য সদস্য ও স্থানীয়রা। সংস্থার সভাপতি ফরহাদ হোসেন বলেন, ‘আমরা শুধু গাছ লাগাচ্ছি না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি টেকসই ও জীবন্ত পরিবেশ গড়ে তুলতে কাজ করছি।’ এ বিষয়ে উপজেলা সমাজসেবা অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এমন সামাজিক উদ্যোগ স্থানীয় জনগণকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করে, যা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য।’
Leave a Reply