
নওগাঁয় জলে ডুবে মোঃ রাফসান ১৮ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।
রিজওয়ান, নওগাঁ। নওগাঁ জেলার পত্নী তলা উপজেলার রসকানাই গ্রামে দেড়বছরের একটি শিশু পুকুরের জলে ডুবে মারা যায় গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ঠিক দুপুর বেলা। নিহত রাফসান ওই গ্রামের মুত্তাকিনের ছেলে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে রান্নাঘরে দাদি ও মায়ের সঙ্গে থাকার সময় রাফসান খেলছিল। হঠাৎ পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামবাসী বাড়ির সামনের পুকুরে নেমে খোঁজাখুঁজি করলে পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করেন। পরে দ্রুত তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফ শিশুটিকে মৃত ঘোষণা করেন। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply