1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় বিএনপি"র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
October 12, 2026, 9:02 am
Title :
নওগাঁর পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ নওগাঁর নিয়ামতপুরে ৫০ লিটার চোলাইমদসহ ৪ জন গ্রেপ্তার চৌগাছার জে টি কে ইউ দাখিল মাদ্রাসার পাঠদান কার্যক্রম চালুর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত। প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আইনগত সেবা সহজলভ্য করা এবং সরকারি-বেসরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়: দিনাজপুর বিশ্ব দৃষ্টি দিবস ২০২৬: অন্ধত্ব প্রতিরোধ ও সবার জন্য মানসম্মত চক্ষুসেবা দুর্গোৎসব ও নিরাপত্তা হুমকি ও গালিগালাজের অভিযোগে চাটখিলে বিএনপি নেতা আবু তাহের আজাদ কারাগারে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সুরক্ষা: আইনি ও মানসিক স্বাস্থ্যসেবায় সমন্বিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকারের গুরুত্ব: বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: সচেতনতা, গুরুত্ব ও আমাদের করণীয়:

নওগাঁয় বিএনপি”র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫
  • 336 Time View

 । রিজওয়ান নওগাঁ। নওগাঁয় মহা স্বাড়ম্বরে ও বর্ণাঢ্য র‍্যালী ও বহুবিধ আয়ােজনের মধ্যে দিয়ে বৃহত্তর দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা  বার্ষিকী পালন করেছে নওগাঁ জেলা বিএনপি। এ উপলক্ষ্যে গত সােমবার(১লা সেপ্টেম্বর ) সকাল ৭টার সময় নওগাঁ শহরের কেডির মােড়ে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তােলন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কােরান খতম ও দােয়া মাহফিলের মধ্যে দিয়ে দিবসটি সুচনা করা হয়। এরপর সকাল ৯টা থেকে নওগাঁ সদর উপজলার ১২টি ইউনিয়ন ও পৌরসভা ৯টি ওয়ার্ড বিএনপি,যুবদল,স্বেছাসেবক দল, ছাত্রদল, জিয়া ব্রিগেড, জিয়া সংসদসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শহরের নওজায়ান মাঠে এসে হাজির হন। দুপুর সাড়ে ১২টার সময় নওগাঁর নওজায়ান মাঠ থেকে একটি বনাঢ্য র‍্যালী মহা স্বাড়ম্বরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেডির মােড়ে দলীয় কার্যালয়ে এসে সমাপ্তি হয়। সেখানে নওগাঁ জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি আবু বক্কর সিদ্দিক নানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনের পরিচালনায় এক আলােচনা সভা অনুষ্টিত হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য নাজমুল হক সনি,সাবেক সাধারণ সম্পাদক ও ২০১৮ সালর জাতীয় নির্বাচন নওগাঁ সদর-৫ আসনের বিএনপি মননীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু,জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক নুর-ই আলম মিঠু,খায়রুল আলম গোল্ডেন,শফিউল আজম ভিপি রানাসহ প্রমুখ ব্যক্তিবর্গ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আনোয়ার হোসেন বুলু, জেলা সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান লিপ্ত, পৌর বিএনপির সভাপতি ডা: মিজানুর রহমান,জিয়া ব্রিগেড এর আহবায়ক মোঃ আসাদুজ্জামান সিদ্দিকী টিপু, জিয়া সংসদ এর আহবায়ক সেতু মৈত্র, সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও রাত ১২টা ১মিনিটে বিএনপির দলীয় কার্যালয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ৪৭ পাউন্ড কেক কাটার কার্য ও সম্পন্ন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST