1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
October 21, 2026, 12:15 am
Title :
নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ নওগাঁর পোরশায় বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনা, ২৪ ঘণ্টায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান নওগাঁর পত্নী তলায় ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নেশা কারবারী আটক নওগাঁয় ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা চৌগাছায় ৩০ পিস ইয়াবাসহ একজন আটক। নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি

নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
  • 12 Time View
নওগাঁ সংবাদদাতা :
নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শফিউল আযম টুটুলের নেতৃত্বে নওগাঁ পৌরসভার ৫ নং ওয়ার্ডের কালিতলা মোড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত সনাতন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব-২০২৬ উপলক্ষে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসক ডা. মোঃ ফজলুল হক নয়ন (বিসিএস, এমবিবিএস,স্বাস্থ্য ) এবং অর্থোপেডিক চিকিৎসক ডা. মোঃ হাসান ও তার মেডিকেল টিম। ক্যাম্পে আগত রোগীদের নানা রোগের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। আরও উপস্থিত ছিলেন  নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউল আজম রানা,সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, নওগাঁ সদর থানা বিএনপির সেক্রেটারি শ ম আল কাফি তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শহীদুজ্জামান সৌরভ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মোস্তাফিজুর রহমান মানিক, নওগাঁ পৌর ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী সাজ্জু, তারেক জিয়া প্রজন্ম দলের নওগাঁ পৌর শাখার সদস্য সচিব তিশা পারভীন, স্বেচ্ছাসেবক দলের নেতা এনামুল হক, কাহহার মোল্লা তুফান, সাজ্জাদ হোসেন, মহসিন, গোলাম মোস্তফা তাতু, এরশাদ,  অপু, রুহুল আমিন, গুলজার সহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শফিউল আযম টুটুল বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও নওগাঁ সদর আসনের এমপি জাহিদুল ইসলাম ধলুর পরামর্শক্রমে আমি নিজস্ব অর্থায়নে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের ওষুধ বিনামূল্যে সরবরাহ করছি।” তিনি আরও বলেন, শিশু-কিশোর, যুবক ও বৃদ্ধ সহ সকল বয়সের মানুষের জন্য এ সেবা উন্মুক্ত রাখা হয়েছে। রাত ১১টা পর্যন্ত ৬০০ জন রোগী এই ক্যাম্প থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। এর মধ্যে শহরে আগত প্রতিমা দর্শনার্থী, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ সহ বিভিন্ন ধর্মের নারী-পুরুষ ও পথচারীরা ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়া অনেকেই দ্রুত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন। নওগাঁ সদর আসনের এমপি জাহিদুল ইসলাম ধলু এই ব্যতিক্রমী মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST