1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
September 15, 2026, 4:02 pm
Title :
নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নওগাঁয় নির্বাচনের জন্য আগাম দোয়া কামনা জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন ‎কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিককে স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত নওগাঁর ধামুইর হাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি মান্দায় চোলাই মদের বিরুদ্ধে বড় অভিযান ২১০৫ লিটার ওয়াশসহ মদ তৈরির উপকরণ ধ্বংস, গ্রেফতার ১ মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে বাংলাদেশি নাগরিক আটক মহেশপুরে জমি বিরোধে গাছ কেটে নেওয়ার অভিযোগ, আদালতের মামলা চলাকালেই দখলের চেষ্টা জাতীয় শিক্ষক ফোরামের ঝিনাইদহ অঞ্চলের উপ-সাংগঠনিক সম্পাদক মনোনীত হলেন মাওলানা শাহ্ মো. এনামুল হক ফয়েজী নওগাঁ সদরে পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল-চাকু উদ্ধার

নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
  • 42 Time View

শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি মাদক ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে নওগাঁয় ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নওগাঁর ঐতিহাসিক নওজোয়ান মাঠে নওগাঁ জেলা পুলিশের আয়োজনে এবং জেলা কমিউনিটি পুলিশিং ও জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, জয়ব্রত পাল, শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল নওগাঁ মনিরুজ্জামান, নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় নবগঠিত কমিটির আহ্বায়ক বায়োজিত হোসেন পলাশ, সদস্য সচিব খায়রুল আলম গোল্ডেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব এনামুল হক, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (সশস্ত্র) আরআই আবু হেনা আতিকুর রহমানসহ কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও জেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক, সাংবাদিক, আইনজীবী, চিকিৎসক, শ্রমিক নেতা, নারী উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ প্রতিযোগিতায় জেলার প্রতিটি উপজেলা থেকে একটি করে পুরুষ ও একটি করে নারী দল অংশগ্রহণ করছে। উদ্বোধনের পর সরাসরি নকআউট পদ্ধতিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। দিনভর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে একই দিন বিকেলে ফাইনাল ম্যাচ, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেবেন প্রধান অতিথি, সভাপতি ও আমন্ত্রিত অতিথিরা। আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে রাখতে এ আয়োজন করা হয়েছে। ‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’—এ স্লোগানকে সামনে রেখে টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে। ঐতিহ্যবাহী কাবাডি খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। টুর্নামেন্টটি সফল করতে নওগাঁর সর্বস্তরের মানুষকে মাঠে এসে খেলা উপভোগের আহ্বান জানিয়েছেন আয়োজকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST