1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
June 28, 2026, 12:27 am
Title :
নওগাঁর মহাদেবপুরের মোমিনপুর হাটে মাসে বিক্রি হয় দুই কোটি টাকার কাঁচা ঝাল নওগাঁর ধামইরহাটে সম্পত্তির লোভে বৃদ্ধ মায়ের ওপর হামলা, ছেলে গ্রেফতার ঝিনাইদহে শৈলকূপা ১ মাদকসেবীর কারাদণ্ড নওগাঁয় ২৭০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা নওগাঁর পত্নীতলা উপজেলায় আকবরপুর ইউনিয়নে ড্রেন নির্মাণ ও রাস্তার হিয়ারিং – এর শুভ উদ্বোধন। কোটচাঁদপুরে এডিপির সামগ্রী বিতরণ: শিক্ষার্থীদের সাইকেল, হতদরিদ্রদের মাঝে ছাগল প্রদান কোটচাঁদপুরে ছাত্রশিবিরের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত নওগাঁয় জামাই- শ্বশুরের লড়াই। এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  বিনামূল্যে দুই হাজার কৃষকের মাঝে ধান বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

নওগাঁর মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, মে ১৩, ২০২৬
  • 206 Time View

। রিজওয়ান নওগাঁ। নওগাঁ জেলার ঐতিহাসিক কুসুম্বা মসজিদ খ্যাত মান্দায় গত মঙ্গলবার (১২মে) দুপুর ১২ টায় উপজেলা অডিটরিয়ামে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ও লোকমোর্চা সদস্যদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংস্থা বিএসডিও এবং ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ (গেটকা) প্রকল্পের অধীনে এই সভার আয়োজন করা হয়। মান্দা উপজেলা নির্বাহী অফিসার আকতার জাহান সাথী এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আঃ মতিন, নওফেল আলী, ডাঃ মো. তোফাজ্জল হোসেন, মোঃ আনিছুর রহমান, মোঃ আতাউর বহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার সাবিবর আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ তানভির হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, উপজেলা কৃষি অফিসার শায়লা শারমিন, বেমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, বিএসডিও’র উপ- পরিচালক কানিজ বাবেয়া আফরোজ, কর্মসূচী সমন্বয়কারী আতাউর রহমান, প্রজেক্ট অ্যাসিস্টেন্ট আব্দুল লতিফ, নাহিদা খাতুন প্রমুখ। সভায় গেটকা প্রকল্পের গত দেড় বছরের কাজের অগ্রগতি এবং পরবর্তি পরিকল্পনা উপস্থাপন করা হয়। পাশাপাশি ইউনিয়নের দুর্যোগ, দুর্যোগ প্রবণ এলাকা, দুর্যোগে ক্ষতিগ্রস্থ প্রান্তিক জনগোষ্ঠীর তালিকা পরিষদে হস্তান্তর, জলবায়ু ন্যায্যতা নিশ্চিতকরণ এবং আসন্ন ইউনিয়ন পরিষদের বাজেটে দুর্যোগ মোকাবিলার জন্য বাজেট বরাদ্দের দাবী জানানো হয়। উল্লেখ্য যে, বিএসডিও ও ওয়েভ ফাউন্ডেশন অংশীদারিত্বের ভিত্তিতে সুইজারল্যান্ড, কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে এবং জিএফএ কনসালটিং গ্রুপ এর কারিগরী সহযোগিতায় নওগাঁ জেলার মহাদেবপুর, মান্দা ও সাপাহার উপজেলায় ৩০ মাস মেয়াদী গেটকা প্রকল্প বাস্তবায়ন করে আসছে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST