1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
পত্নীতলায় খাদ্য গুদামে ঘুষ কেলেংকারী
September 9, 2026, 10:36 pm
Title :
আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: আমাদের অঙ্গীকার ও করণীয় শান্তি বনাম অশান্তি প্রবন্ধক প্রকৃতির রুদ্ররূপ ও বিপন্ন মানবতা: নেপালের ক্ষত থেকে শিক্ষা নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি ‘কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িতদের স্থান হবে জেলখানায়’—পুলিশ সুপার নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান

পত্নীতলায় খাদ্য গুদামে ঘুষ কেলেংকারী

  • Update Time : শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
  • 90 Time View

। রিজওয়ান, নওগাঁ। পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পত্নীতলা উপজেলা খাদ্য গুদামে সরকারি ধান সংগ্রহে কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ নতুন মাত্রা পেয়েছে একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে।কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ নেওয়ার কথা শোনা যায়। দীর্ঘদিন ধরে স্থানীয় কৃষকরা অভিযোগ করে আসছেন, সরকারি খাদ্য গুদামে ধান দিতে গেলে নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ দিতে হয়। নতুন করে সামনে আসা অডিওতে শোনা যায়, কৃষকের কাছ থেকে প্রতি টনে ১ হাজার ৫শ টাকা এবং ব্যবসায়ীদের কাছ থেকে প্রতি কার্ডে ১ হাজার ৫শ টাকা ও প্রতি টনে আরও ১ হাজার ৫শ টাকা মোট ৩ হাজার টাকা নেওয়া হয় বলে দাবি করা হচ্ছে। স্থানীয় এক ব্যবসায়ী প্রায় ১৫ টন ধান খাদ্য গুদামে সরবরাহ করে।যার আনুমানিক বাজারমূল্য ছিল ৫ লাখ ৪০ হাজার টাকা।অভিযোগ অনুযায়ী, ওই ধানের মূল্য থেকে ৩০ হাজার টাকা কেটে নেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় কৃষকেরা জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ বিষয়ে পত্নীতলা উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা বলেন, বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।পরবর্তী ব্যবস্থা জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST