1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ফুলবাড়ীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন
September 9, 2026, 9:29 pm
Title :
আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: আমাদের অঙ্গীকার ও করণীয় শান্তি বনাম অশান্তি প্রবন্ধক প্রকৃতির রুদ্ররূপ ও বিপন্ন মানবতা: নেপালের ক্ষত থেকে শিক্ষা নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি ‘কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িতদের স্থান হবে জেলখানায়’—পুলিশ সুপার নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান

ফুলবাড়ীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার উদ্বোধন

  • Update Time : সোমবার, জুন ১২, ২০২৩
  • 416 Time View

মাহবুব হোসেন লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ১২ জুন সোমবার দুপুর সাড়ে ১২টায় কৃষি মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী এ মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী। উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহজাহান আলী বাদশা, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, দাসিয়ারছড়া হাবিবপুরের কৃষক আমজাদ হোসেন প্রমূখ। কৃষককে অর্থনৈতিকভাবে লাভবান করার জন্য বিভিন্ন কন্দাল ফসল চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। এর মাধ্যমে মানুষের পুষ্টির চাহিদাও অনেকাংশে পূরণ হবে। আনুষ্ঠান শেষে কৃষক দের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST