1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ফুলবাড়ীতে গরুর ল‍্যাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়েছে
July 20, 2026, 9:21 am
Title :
কোটচাঁদপুরে সাংবাদিকের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ নওগাঁ সীমান্তে ১৫০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, চোরাকারবারীরা পগারপার নওগাঁয় নামফলক উন্মোচনের মধ্য দিয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সাংগঠনিক সম্পাদক হলেন আত্রাইয়ের সাব্বির কোটচাঁদপুরে রেললাইনে এক যুবকের আত্মহত্যার অভিযোগ শৈলকূপায় আওয়ামীলীগের চেয়ারম্যানরা সভায় উপস্থিত থাকায় জুলাই যোদ্ধাদের সভা বর্জন ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের নতুন কমিটি: সভাপতি রিয়াজুল, সেক্রেটারি মুজাহিদুল নওগাঁ সদর মডেল থানায় শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের চারা রোপণ পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১ নওগাঁয় সাবেক অধ্যক্ষের স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা: অভিযুক্ত নারী গ্রেপ্তার

ফুলবাড়ীতে গরুর ল‍্যাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়েছে

  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩
  • 343 Time View

ফুলবাড়ীতে গরুর ল্যাম্পি স্কিন রোগ ছড়িয়ে পড়েছে

মাহবুব হোসেন লিটু, ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গরুর লাম্পিস্কিনের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। প্রায় প্রতিটি বাড়িতে কৃষকের দুই-একটি গরু এই রোগে আক্রান্তের খবর পাওয়া গেছে। রোগের প্রাদুভাব সমগ্র উপজেলায় ছড়িয়ে পড়ায় আক্রান্ত গরু ও মৃতের সংখ্যা দিন দিন বেড়ই চলেছে। ফলে কৃষক ও খামারিরা তাদের গরু নিয়ে দুচিন্তায় রয়েছেন। উপজেলার ছয়টি ইউনিয়নের সব এলাকায় এই ছড়িয়ে পড়েছে। খামারিরা আগে থেকে প্রতিশেধক নেওয়ায় খামারের গরু ও দেশি গরু আক্রান্তের সংখ্যা কম। বিদেশী গরু যেমন,শাহীওয়াল, ফিজিয়ান ও বাছুর আক্রান্ত ও মৃতের সংখ্যা বেশি। কৃষকদের সাথে কথাবলে জানাগেছে, এরোগে গরুর প্রথমে প্রচন্ড জ্বর হয়। নাক ও মুখ দিয়ে লালা ঝড়ে। খাওয়া বাদ দিয়ে দুর্বল হয়ে পড়ে। কয়েক দিনের মধ্যে সারা গায়ে গুটি উঠে। গুটি ফুলে ক্ষতের সৃষ্টি হয়। চামড়া থেকে লোম উঠে যায়। সঠিক চিকিৎসা না পেলে গরু মারা যায়। উপজেলার চন্দ্রখানা গ্রামের কৃষক মজিবর রহমানের ৩টি গরুর মধ্যে ২টি গরু এই রোগে আক্রান্ত হয়েছে। ডাক্তারি ও কবিরাজি চিকিৎসার পর গরু সুস্থ হলেও এখনও খুবই দুর্বল। ২টি গরুর চিকিৎসা করতে তার ৪০০০টাকা খরচ হয়েছে। রাবাইতারি গ্রামের হজরত আলী বলেন, এই রোগের চিকিৎসা ব্যয়বহুল। তার ৩টি গরুর মধ্যে ২টি গরু অসুস্হ হয়েছে। ডাক্তারি ও কবিরাজি চিকিৎসার পাশাপাশি খাওয়ার স্যালাইন ও গ্লুকোচ খাইয়েছেন। বর্তমানে গরু কিছুটা সুস্থ। এতে তার ২০০০০ টাকা খরচ হয়েছে। চন্দ্রখানা গ্রামের আমিনুল, ছাত্তার, প্রদীপ রায় ও মন্টু রায় চিকিৎসা করার পরেও ল্যাম্পি স্কিন রোগে প্রত্যকেরই একটি করে গরু মারা গেছে। উপজেলা ভেটেরিনারি সার্জন ডা:মো: মওদুদ হাসান বলেন , রোগাক্রান্ত গরু কেউ উপজেলা প্রাণি সম্পদ অফিসে নিয়ে আসলে প্রয়োজনীয় চিকিৎসা ওপরামর্শ দেয়া হচ্ছে। বিভিন্ন কর্মসূচি ও পরমর্শের মাধ্যমে কৃষক ও খামারিদের সচেতন করা হচ্ছে। বৃষ্টি হওয়ায় আবহাওয়া অনুকুলে। ফলে ল্যাম্পি স্কিন রোগ বর্তমানে নিয়ন্ত্রণের ম্যে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST