1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 
October 24, 2026, 7:27 pm
Title :
কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ নওগাঁর পোরশায় বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনা, ২৪ ঘণ্টায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 

  • Update Time : Sunday, August 16, 2026
  • 161 Time View

 মাহবুব লিটু, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ীতে ” রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ ” প্রতিপাদ্যে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬” এর উদ্বোধন করা হয়েছে।  উদ্বোধনী দিনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, পোনামাছ অবমুক্তি এবং মৎস্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।  রবিবার (১৬ আগস্ট)  সকাল ১০টায় অনুষ্ঠানের শুরুতে ফুলবাড়ী উপজেলা পরিষদ গেট হতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠান ও মৎস্য পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনোয়ার হোসাইন। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার। উপজেলা প্রশাসন স্কুলের (শিশু কানন) প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাঃ আব্দুল লতিফ, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি লোকমান হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শামসুজ্জামান হাসু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, সেক্রেটারি আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, মৎস্য চাষী মোশারফ হোসেন বক্তব্য রাখেন।  আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে উপজেলার ফুলসাগর লেকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।  “জাতীয় মৎস্যপক্ষ ২০২৬” এর উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ, উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST