1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ফুলবাড়ীতে সরকারি অ্যাম্বুলেন্স সেবা চালুর দাবিতে মানববন্ধন
February 17, 2026, 1:33 am
Title :
সংরক্ষিত নারী আসনে সিমকী ইমাম খানকে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় সাধারণ মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জাহিদুল ইসলাম ধলু’র শ্রদ্ধা সীতাকুণ্ডে ৩দিন ব্যাপী শিব চতুর্দশী মেলা মহেশপুরে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ  গণতন্ত্রের লড়াইয়ে আহত সাহসীনেত্রী অ্যাডভোকেট সিমকী ইমাম খানকে সংরক্ষিত মহিলা এমপি হিসেবে দেখতে চান উল্লাপাড়াবাসী। অসুস্থ ক্রীড়া সম্পাদক হাবিব, সুস্থতায় দোয়া কামনা হবিগঞ্জে জাতীয় ঐক্য ও স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার আহবানে, জাকের পার্টির জনসভা ও র‍্যালী অনুষ্ঠিত। সীতাকুন্ডবাসী বিজয়ী আসলাম চৌধুরী এফসিএ কে মন্ত্রিসভায় দেখতে চায় নওগাঁয় ধানের শীষের পরাজয়ে শীষভক্তের মৃত্যু। জীবননগর প্রেসক্লাব দখলের চেষ্টা জামায়াত ও আ.লীগপন্থীদের সাংবাদিকসহ স্থানীয়দের ওপর হামলা

ফুলবাড়ীতে সরকারি অ্যাম্বুলেন্স সেবা চালুর দাবিতে মানববন্ধন

  • Update Time : রবিবার, জুলাই ১৬, ২০২৩
  • 284 Time View

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে তিন বছর ধরে বন্ধ থাকা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্স সেবা পুনরায় চালুর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ কমপ্লেক্স গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন -ফুলবাড়ী ডিগ্রী কলেজের প্রভাষক হুমায়ুন কবির লেবু, শিশু সাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক মিলন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, নবজাগরণ স্বেচ্ছাসেবী সংগঠনের নাজিউর রহমান স্বাধীন সহ আরো অনেকে। বক্তারা বলেন – তিন বছর আগে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং অ্যাম্বুলেন্স চালক ব্যক্তিগত কারণে বিবাদে জড়ান। সেই ঘটনা গড়ায় মামলা-মোকদ্দমায়। এরপর থেকেই উপজেলাবাসি সরকারি অ্যাম্বুলেন্স সেবা হতে বঞ্চিত। বিগত তিন বছর ধরে সরকারি অ্যাম্বুলেন্স সেবা বঞ্চিত এই অঞ্চলের মানুষ চরম ভোগান্তি ও হয়রানির শিকার হচ্ছেন। চিকিৎসার প্রয়োজনে কাউকে ফুলবাড়ী থেকে কুড়িগ্রাম, লালমনিরহাট কিংবা রংপুরে নিয়ে যেতে দ্বিগুণের বেশি ভাড়া দিতে হয়। জরুরী প্রয়োজনে অনেক সময় পাওয়া যায় না বেসরকারি অ্যাম্বুলেন্স কিংবা অন্যান্য যানবাহন। ফলে রোগীকে নিয়ে চরম দুর্দশায় পতিত হতে হয়। রোগীকে যথাসময়ে হাসপাতালে নিয়ে চিকিৎসা চিকিৎসা দিতে না পারায় অহরহই ঘটছে প্রাণহানির ঘটনা। দীর্ঘদিন ধরে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ থাকায় ক্ষোভ জানিয়ে বক্তারা আরো বলেন – আপনারা ব্যক্তিগত বিবাদে জড়িয়ে ঝামেলা তৈরি করবেন আর উপজেলাবাসি সেবা বঞ্চিত থাকবে এটা আর মেনে নেওয়া হবে না। এই মানববন্ধন কর্মসূচির মাধ্যমে দাবি জানাচ্ছি অনতিবিলম্বে বন্ধ থাকা সরকারি অ্যাম্বুলেন্স সেবা পুনরায় চালু করুন। নইলে আগামী দিনে বৃহৎ আন্দোলনের ডাক দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST