1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ও জোবাইদা রহমানের বিরুদ্ধে সরকারের ফরমারেশী রায়ের প্রতিবাদে সমাবেশ করেছে-জিসপ
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
138th Birth Anniversary (Shuvo Jonmo Mohotshob) of Sree Sree Thakur Anukul Chandra জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে উল্লাপাড়ায় সরকারি আকবর আলী কলেজের গৌরবোজ্জ্বল সাফল্য জাতীয় সংসদ নির্বাচনে উপলক্ষে উপকুলীয় পেকুয়া রাজাখালীতে মগভোটিং ও যুব অরিয়েন্টেশন সম্পন্ন নওগাঁয় আলোকবর্তিকার চিরবিদায় হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী পৌষের মেলা অনুষ্ঠিত সীতাকুণ্ডে গণভোট-২৬ উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটাদের উদ্বুদ্ধকরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মিন্টু ঢালীর জামায়াতে যোগদান কোটচাঁদপুরে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে জরিমানা উল্লাপাড়ায় ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ও জোবাইদা রহমানের বিরুদ্ধে সরকারের ফরমারেশী রায়ের প্রতিবাদে সমাবেশ করেছে-জিসপ

  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ২০৮ Time View

ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানের বিরুদ্ধে আদালতের রায়কে সরকারের ফরমায়েশী বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। মঙ্গলবার ( ৮ জুলাই ) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিপস) আয়োজিত সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার বিরোধী মতকে দমন পীড়নের হাতিয়ার হিসেবে আদালতের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের একের পর এক মিথ্যা মামলায় দন্ড দিয়ে রায় প্রদান করছে। যেন সরকারের বিরুদ্ধে কেউ কোনো প্রতিবাদ করতে না পারে। চলমান উন্নয়নের নামে লুটপাট হচ্ছে বলে তিনি বলেন, যতই বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা ও রায় প্রদান করা হোক না কেন, বিএনপির একদফা আন্দোলনে সরকারের পতন হবে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডা: জোবাইদা রহমান এর বিরুদ্ধে মিথ্যা কাল্পনিক প্রহসনের ফরমায়েশী রায়ের মাধ্যমে সরকারের ফ্যাসিবাদী চরিত্র আরেকবার প্রকাশিত হয়েছে। অবিলম্বে রায় প্রত্যাহারের দাবি জানান। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) এর আয়োজনে প্রতিবাদ সভায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফোরকান-ই আলম, এডভোকেট আবেদ রাজা, শহীদুল ইসলাম মিলন, লায়ন মিয়া মোঃ আনোয়ার হোসেন। আরো বক্তব্য রাখেন একেএম আবুল কালাম আজাদ, কে এম রকিবুল ইসলাম রিপন, নজরুল ইসলাম জুয়েল, আরিয়ান আনোয়ার, মাসুমা আক্তার ও টিপু সুলতান প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
  • © All rights reserved © 2019 agamirdorpon.com
Design & Developed By BD IT HOST