1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুর থানাকে মাদক ও জুয়ামুক্ত করার ঘোষণা নবাগত ওসির
September 9, 2026, 10:54 pm
Title :
আউশ ধানের দামে হতাশ চাষিরা কোটচাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের মুক্তির দাবিতে মানববন্ধন ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস: আমাদের অঙ্গীকার ও করণীয় শান্তি বনাম অশান্তি প্রবন্ধক প্রকৃতির রুদ্ররূপ ও বিপন্ন মানবতা: নেপালের ক্ষত থেকে শিক্ষা নওগাঁয় কিশোর গ্যাং ও মাদক কারবারীদের কঠোর হুঁশিয়ারি ‘কিশোর গ্যাং ও মাদকের সঙ্গে জড়িতদের স্থান হবে জেলখানায়’—পুলিশ সুপার নওগাঁয় বিএমডিএর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নওগাঁর নজিপুরের প্রান কেন্দ্রের রাস্তার করুনাবস্থা কোটচাঁদপুরে বেপরোয়া বাস কেড়ে নিল হোটেল কর্মচারীর প্রাণ জলবায়ু সংকট ও উত্তর-পশ্চিমাঞ্চলের প্রান্তিক জীবন: অস্তিত্ব রক্ষার সংগ্রাম ও টেকসই সমাধান

মহেশপুর থানাকে মাদক ও জুয়ামুক্ত করার ঘোষণা নবাগত ওসির

  • Update Time : বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
  • 86 Time View

নিজস্ব প্রতিবেদক:

​ঝিনাইদহের মহেশপুর থানাকে মাদক, অপরাধ ও মোবাইল জুয়ামুক্ত করার ঘোষণা দিয়েছেন নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আজাদুর রহমান।

বুধবার( ২ সেপ্টেম্বর) সকালে থানা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

​সভায় মহেশপুর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার, সমাজ থেকে মাদক নির্মূল, অনলাইনে বিস্তৃত মোবাইল জুয়া প্রতিরোধ এবং যেকোনো ধরনের সামাজিক বিশৃঙ্খলা দমনের বিষয়ে আলোচনা হয়।

​প্রধান অতিথির বক্তব্যে নবাগত ওসি আজাদুর রহমান বলেন, মহেশপুর উপজেলাকে একটি শান্তিময় ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান অগ্রাধিকার। তরুণ প্রজন্মকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদক ও জুয়ার বিরুদ্ধে পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে।

এক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। অপরাধ দমনে সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

​মতবিনিময় সভায় প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহ-সভাপতি ওবাইদুর হক, জামসেদ আলম বকুল, জাকির হোসেন, জালাল উদ্দীন, শহিদুল ইসলাম, সোহেল রানা, রবিউল ইসলাম, মশিয়ার রহমান টিংকু,সেলিম রেজা, শেখ এনামুল হক দুলু,রাসেল হুসাইন, আরএম রনি, আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক রাজন সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

​সাংবাদিক নেতারা মহেশপুরের সামাজিক শৃঙ্খলা রক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশ প্রশাসনের সব ইতিবাচক উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST