1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়
October 23, 2026, 8:22 am
Title :
মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ নওগাঁর পোরশায় বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনা, ২৪ ঘণ্টায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান নওগাঁর পত্নী তলায় ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নেশা কারবারী আটক

মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়

  • Update Time : Tuesday, February 7, 2023
  • 943 Time View

শামীম খান,মহেশপুর প্রতিনিধিঃ

 

মঙ্গলবার (৭ জানুয়ারি ২৩) সকাল ১০ ঘটিকায় ঝিনাইদহের মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় হল রুমে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মহেশপুর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার অবিনাশ কর্মকার, তিনি বলেন, পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির আজকের এই কর্মশালা অন্যান্য কর্মশালা থেকে আলাদা। আমরা চাকরির চাপে বই পড়া থেকে বিমুখ হয়ে পড়েছি। বিশ্ব সাহিত্য কেন্দ্র আমাদের বই পড়ার বিষয়ে আবার দিক নির্দেশনা দিচ্ছে। তিনি আরও বলেন-একটা জাতিকে জানতে চাইলে তাদের লাইব্রেরিগুলোতে যেতে হবে, দেখতে হবে তারা কি বই পড়ে। তিনি কর্মসূচী পরিচালনা করার ব্যপারে সর্বাত্বক সহযোগীতা করার প্রতি প্রতিষ্ঠান প্রধান ও সংগঠকগনদের আহ্বান করেন।

স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট এ্যান্ড রিডিং স্কিলস এ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দ্বারা পরিচালিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের টিম ম্যানেজার আব্দুল্লাহ মুহাম্মদ কুরাইশী, সহকারী ব্যাবস্থাপক মোঃ মশিহুর রহমান, মহেশপুর সরকারি ডিগ্রী কলেজের প্রভাসক মোঃ মাজহারুল ইসলাম। উপজেলার ৪৬ টি স্কুল ও মাদরাসার ২৩ জন প্রতিষ্ঠান প্রধান, ৬৯ জন সহকারি শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা বলেন, শিক্ষার্থীদের মোবাইলের প্রতি আশক্তি কমিয়ে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত বইপড়া কার্যক্রম পরিচালনার গুরুত্ব দিতে হবে, এতে শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস, পাঠ দক্ষতা ও সৃজনশীল চিন্তাশক্তি বৃদ্ধি পাবে।

 

অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল অত্র উপজেলায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST