1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মাধবপুরে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মুখে
September 17, 2026, 1:18 am
Title :
মহেশপুরে অসহায় পরিবারের পাশে আব্দুল হাই সীতাকুণ্ড মডেল থানার ওসি আবারো জেলার শ্রেষ্ঠ নির্বাচিত নওগাঁয় ইয়েসওয়ার্ল্ড কনসোর্টিয়ামের সেমিনার ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত নিয়ামতপুরে ৫৫০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ৩ পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী নওগাঁয় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নওগাঁয় নির্বাচনের জন্য আগাম দোয়া কামনা জিয়া সাইবার ফোর্স পীরগঞ্জ উপজেলা শাখার ১৭ সদস্যের আংশিক কমিটি অনুমোদন ‎কোটচাঁদপুরে প্রেসক্লাবের দুই প্রয়াত সাংবাদিককে স্মরণে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত নওগাঁর ধামুইর হাটে পৈতৃক জমি জবরদখল ও প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলন করে প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মাধবপুরে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মুখে

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২, ২০২৩
  • 271 Time View

হৃদয় এস এম শাহ্-আলম নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া চকবাজারে অগ্নিকাণ্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্তরা। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে আন্দিউড়া চকবাজারের কীটনাশক ব্যবসায়ী নন্দন স্টোরের মালিক নন্দন দেবের দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের আরও কয়েকটি দোকানের মালামাল পুড়ে যায়। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দের ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত দোকান মালিক নন্দন দেব বলেন, আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখন আমি কী করব? সব আগুনে পুড়ে গেছে। এখন সার, বিষ ও কীটনাশক বিক্রির সিজন। আমি গতকালও কয়েক লাখ টাকা মাল কিনেছি। চকবাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, আগুন লাগার খবর পেয়েছি। কীভাবে আগুন লেগেছে তা আমার জানা নেই। মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মনদোষ মল্লিক বলেন, আগুন লাগছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমাদের দুইটি ইউনিট দেড় ঘন্টায় ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST