1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মাধবপুরে মহাসড়কে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬
May 31, 2026, 5:53 pm
Title :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় চাই জলবায়ু সহনশীল বেসরকারি খাত এবং নারীর ক্ষমতায়ন শিশু নারী ও কমিউনিটির উন্নয়নে আমাদের করণীয় ঋতুস্রাব কোনো পাপ নয় এটি প্রকৃতির এক স্বাভাবিক নিয়ম যা মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রেখেছে অসুস্থ মানসিকতা সমাজের জন্য অভিশাপ গণমাধ্যমের গুরুত্ব ও বর্তমান সমাজ পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিচ ইয়াবা সহ ,নওগাঁ শহরের মাদকের বড় ডিলার সুমন ও তার দুই সহযোগী গ্রেফতার নওগাঁয় ভয়ানক দূর্ঘটনায় আবু হাসান – এর মৃত্যু এতিম শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন মাওলানা আবু বক্কর সিদ্দিক Localization of Humanitarian Action (মানবিক সহায়তার স্থানীয়করণ) ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা

মাধবপুরে মহাসড়কে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৩
  • 512 Time View

মাধবপুরে মহাসড়কে ডাকাতির প্রস্ততিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

হৃদয় এস এম শাহ্-আলম নিজস্ব প্রতিনিধি: ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরে রোববার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে টহল পুলিশের হাতে দেশীয় অস্ত্রসহ আন্তজেলা ডাকাতদলের ৫ সদস্যকে গ্রেফতার হয়েছে । গ্রেফতারকৃতরা হল বাহুবল উপজেলার হিমারাগাঁ গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে রুপন মিয়া( ৩৮) আজমেরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের দানু মিয়ার ছেলে ছালেক আহম্মেদ(৩৩) একই গ্রামের আমরু মিয়ার ছেলে আল আমীন(২৯) লায়েক মিয়ার ছেলে মাহবুব মিয়া( ৩২) ও একই গ্রামের মুতিমিয়ার ছেলে তাবিদুল ইসলাম (২৬), এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার মোহাম্মদ মনির মিয়া (৩৫)। ধৃতদের রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খাঁন জানান রোববার ভোররাতে টহলে ছিলেন এস আই সুজন শ্যামের নেতৃত্বে একদল পুলিশ। এসময় গোপন সূত্রে খবর পায় বেজুড়া ও যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্কের মধ্যেবর্তী স্হানে একদল দৃবৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। দ্রুত ঘটনাস্হলে পুলিশ গিয়ে অভিযান চালিয়ে ৫জন কে হাতে নাতে আটক করে। অপর দৃবৃত্তরা পুলিশের উপস্হিতি আচঁ করতে পেরে একটি পিকআপে করে পালিয়ে যায়।গ্রেফতারকৃতের হেফাজত থেকে দুটি রামদা, লোহার শাবল,ছুরা,তালা ভাঙ্গার যন্ত্র ও রশি উদ্ধার করা হয়। মাধবপুর থানার ইন্সপেক্টর তদন্ত আতিকুর রহমান বলেন ধৃতদের রোববার দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST