1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি, হতাহত ২৪
October 24, 2026, 11:54 am
Title :
সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ নওগাঁর পোরশায় বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনা, ২৪ ঘণ্টায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলি, হতাহত ২৪

  • Update Time : Wednesday, April 19, 2023
  • 505 Time View
হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ
যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে এক জন্মদিনের অনুষ্ঠানে এলোপাতাড়ি গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আলাবামার ডেডেভিল শহরে জন্মদিনের অনুষ্ঠানে স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে গুলির ঘটনা ঘটেছে। একই দিনে যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসেভিলে শহরে পৃথক এক গুলির ঘটনায় আরও ২ জন নিহত হয়েছেন। কেন্টাকির একটি পার্কে গুলির এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।আলাবামার গভর্নর কে আইভে সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে আলাবামায় গুলির ঘটনা হতাহতদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি বলেন, আমাদের অঙ্গরাজ্যে হিংসাত্মক অপরাধের কোনও স্থান নেই। সহিংস এই ঘটনার বিষয়ে আমরা আইন প্রয়োগকারী সংস্থার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি।আলাবামার মন্টগোমেরি শহর থেকে প্রায় মাইল উত্তর-পূর্বে অবস্থিত ডেডেভিল শহরে ৩ হাজার মানুষের বসবাস। একই দিনে যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইসেভিলে শহরে পৃথক এক গুলির ঘটনায় আরও ২ জন নিহত হয়েছেন। কেন্টাকির একটি পার্কে গুলির এই ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। যুক্তরাষ্ট্রের আগ্নেয়াস্ত্র সহিংসতা নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ১৫ সপ্তাহে দেশটিতে কমপক্ষে ১৬২টি গুলির ঘটনা ঘটেছে। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দৈনিক গুলির ঘটনা গড়ে দেড়টি ঘটেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST