1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস
September 21, 2026, 12:46 am
Title :
শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা মানবাধিকার: শ্লোগান থেকে বাস্তবে রূপান্তরের চ্যালেঞ্জ ও দিনাজপুরের প্রেক্ষাপট রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ ২জন আটক। সমসাময়িক আইন বিষয়ে ও আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে স্থানীয় নাগরিক সমাজ সংগঠনসমূহের অন্তর্ভুক্তিকরণপ্রবন্ধক গণতান্ত্রিক অধিকার রক্ষায় কৌশলগত নিষ্ক্রিয়করণ ও আমাদের করণীয় প্রবন্ধক দিনাজপুরের বিরলে জাঁকজমকপূর্ণ বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার চাবিকাঠি জলবায়ু পরিবর্তনের প্রাবহে বিপন্ন কৃষি ও জীবিকা

রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস

  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
  • 11 Time View

। রিজওয়ান, নওগাঁ। নওগাঁ জেলার পত্নী তলা উপজেলার পাটিচড়া ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত হেলেঞ্চডাঙ্গা গ্রামের দিন দরিদ্র আবু তালেবের একমাত্র উপার্জন সক্ষম ছেলে আবু সাঈদ। রাজমিস্ত্রীর কাজ করে একরূপ দিন চ’লে যায়, খুব ভালো না থাকলেও বেঁচে থাকা যায় কোনরূপে,সংসার তার সচ্ছল অসচ্ছল। এই অসচ্ছলতা কাটাতে একটু ভালো ভাবে বেঁচে থাকার আশায় বৃদ্ধ বাবা- মা ও বোনদের অমতেই পাড়ি জমায় মরুরাষ্ট্র রাসুলের ( দঃ) — এর পবিত্র ভূমি সৌদি আরবে।কিছু দিন ভালোই কাটছিলো তার,পরিবারের মুখে ও হাসি ফুটিয়ে উঠেছিলো। কিন্তু বাবা- মার মন বারে বারে কূ ডাকছিল। আবু সাঈদ ও দেশে ফেরার জন্য ব্যাস্ত হয়ে পড়লো,কেননা তার ঐ দেশে থাকার অনুমোদন ফুরিয়ে গিয়েছিল, আকামা করা লাগতো তাকে, কিন্তু টাকা ও ফুরিয়ে গিয়েছিল, এহেতু আবু সাঈদ মৃত্যুর দিন রাতের বেলা ( ১৮ ই আগষ্ট) ভিডিও কলে তার প্রিয়তমা স্ত্রীর সঙ্গে এবিষয়ে কথা বলা কালীন স্ত্রীর কোন এক উগ্র বাচনভঙ্গিতে আবু সাঈদ স্ট্রোক করে মারা যান। ভেঙে যায় সকল আশার সেতু,নিভে যায় তার পরিবারের আশার প্রদীপ। একমাত্র ছেলের মরদেহ শেষ দেখার জন্য উদগ্রীব বাবা-মা, বোনরা,স্ত্রী র এহেন আচরণে পাড়া- পড়শীরা ধীক্কার জানায় ঐ মূখরা গৃহবধূ কে।কিন্তু নিয়তি কেন বধ্যতেঃ। এদিকে এই শোকে মূহ্যমান পরিবারের প্রতি একাত্মতা জানিয়ে ভিডিও কলে কথা বলেছেন,প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জ্বনাব মোঃ নুরুল হক, এমপি। তিনি ভিডিও কলে শোকে বিহ্বল পরিবারের সঙ্গে এবং জানাজায় অংশগ্রহণ কারী উপস্থিত জনতার সঙ্গে ও কথা বলেন ও খোঁজ খবর নেন। মাননীয় প্রতিমন্ত্রীর ভিডিও কলে সমবেদনা প্রকাশ একটি স্বর্নোজ্জল দৃষ্টান্তরূপে দেখছেন আবু সাঈদ এর জানাজায় উপস্থিত হওয়া মুসল্লী বৃন্দ। এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে, সৌদি প্রবাসী আবু সাঈদ এর মরদেহ গতকাল ১৯ শে সেপ্টেম্বর শনিবার রাত ৮ টার সময় দেশের বাড়ি হেলেঞ্চা ডাঙ্গায় পৌঁছে। এসময় এই এলাকায় একটা শোকে বিহ্বল ও কান্নার রোল সম্বলিত একটা মূহ্যমান পরিবেশের অবতারনা হয়। আবু সাঈদ এর কফিন এক নজর দেখার জন্য রাস্তার দু পাশে অগনিত আবাল- বৃদ্ধ – বনিতা ছলছল নয়নে দাঁড়িয়ে ছিলো। সকলেরই উৎসুক চাহনি যেন জীবিত আবু সাঈদ কে খুঁজে ফিরছে। গতকালই রাত সাড়ে আটটার পরে হাজারো মুসল্লীর উপস্থিতি তে আবু সাঈদ এর বিয়োগান্ত জানাজা অনুষ্ঠিত হয়। হায় রে নিয়তি ! জীবিকার তাগিদে বিদেশ বিভূঁইয়ে গিয়ে শেষে কি না লাশ হয়ে ফিরে এলো জীবনযুদ্ধে পরাজিত হাসিখুশি ভরা প্রান চঞ্চল ” আবু সাঈদ “।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST