1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
অনাগত সন্তানসহ প্রসূতির মৃত্যু নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
October 23, 2026, 7:13 am
Title :
মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ নওগাঁর পোরশায় বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনা, ২৪ ঘণ্টায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান নওগাঁর পত্নী তলায় ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নেশা কারবারী আটক

অনাগত সন্তানসহ প্রসূতির মৃত্যু নিয়ে মিথ্যাচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • Update Time : Friday, April 7, 2023
  • 546 Time View

 মোঃ পাপুল সরকার গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় প্রসূতি ও তার অনাগত সন্তানের মৃত্যুর ঘটনায় আর্থিক লাভের আশায় মিথ্যা ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুৃষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে প্রেসক্লাব গাইবান্ধা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করেন সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের ফলিমারি গ্রামের নিহত স্বর্ণা বেগমের বাবা সুজাল খান ও তার পরিবার। এসময় লিখিত বক্তব্য সুজাল খানের পক্ষে পাঠ করেন সংবাদ সম্মলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, গত ২৩ মার্চ সুজাল খানের মেয়ে স্বর্ণা বেগমের প্রসববেদনা হলে সকাল ১০ টার দিকে পরামর্শের জন্য তাদের আত্মীয় পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী নার্স আমেনা বেগম ঝর্ণার পলাশবাড়ি উপজেলার সুইগ্রামের বাসায় নেওয়া হয়। নার্স আমেনা বেগম প্রসূতির অবস্থা অনুধাবন করে পরদিন সন্তান প্রসব হওয়ার সম্ভাবনা রয়েছে জানিয়ে, ওই দিনেই হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন।

কিন্তু প্রসূতির পরিবার নার্স আমেনা বেগমের আত্মীয় হওয়ার সুবাদে ওই দিন তারা প্রসূতিসহ স্বপরিবারে আমেনা বেগমের পলাশবাড়ীর ওই বাড়িতে অবস্থান করেন। এদিন ভোর রাতেই স্বর্ণার প্রসব বেদনা হয় এবং নার্স আমেনা বেগমের সহায়তায় সে মৃত সন্তান প্রসব করে। প্রসূতি স্বর্ণা মৃত সন্তান প্রসবের পরেই অস্বাভাবিক পাতলা পায়খনা এবং একই সাথে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকলে তাকে চিকিৎিসার জন্য পরদিন (২৪ মার্চ) সকাল ৯টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্বর্ণা চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সকাল সোয়া ১১টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করে।

লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়, আমি সজ্ঞানে আপনাদের জানাতে চাই-আমার মেয়ে স্বর্ণা বেগম এবং তার অনাগত সন্তানের মৃত্যুর পিছনে কারো হাত নেই বা পলাশবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারী নার্স আমেনা খাতুনের কোনো দায় ছিলনা। কেননা, ইতোপূর্বে নার্স আমেনা বেগম তার ওই বাসায় একাধিক গরীব প্রসূতির স্বাভাবিক সন্তান প্রসব করিয়েছেন।

অথচ পলাশবাড়ির কিছু অপ সাংবাদিক এবং অপর একটি মহল ঘটনার পর থেকেই আমাদের জিম্মি করে আর্থিক ফায়দা লুটতে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি নিয়ে তাদের পরিবারের নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের মাধ্যমে গাইবান্ধার পুলিশ প্রশাসনসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। সংবাদ সম্মেলনে নিহত স্বর্ণার বাবা সুজাল ও তার মা সহ অন্যান্য আত্মীয়-স্বজন এবং প্রেসক্লাব গাইবান্ধার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST