1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
​নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভায় নতুন কমিটি গঠন
September 25, 2026, 11:15 pm
Title :
​নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভায় নতুন কমিটি গঠন শাহাপুর ইউনিয়ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দিদার হোসাইন পাটোয়ারী প্রান্তিক জনগোষ্ঠীর পাশে উপশম প্লাস, টেলিমেডিসিনে পৌঁছাচ্ছে আধুনিক চিকিৎসাসেবা বদলগাছীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার আওয়ামী লীগারদের সারাদেশে ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় যুবদলের বিক্ষোভ উদাসীনতায় ধ্বংস বিএডিসি পাথিলা খামারের গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রজেক্ট, নির্বিকার উপ-পরিচালক যশোরে কাজে গিয়ে নিখোঁজ রাজমিস্ত্রি জিহাদ, দুশ্চিন্তায় পরিবার মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​ বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা

​নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভায় নতুন কমিটি গঠন

  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
  • 9 Time View

মিলন চন্দ্র দেবনাথ, ​নওগাঁ। বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, নওগাঁ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৯টায় নওগাঁ শহরের মুক্তির মোড় সংলগ্ন ড্যাফোডিল জুনিয়র হাইস্কুল প্রাঙ্গণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ​বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মো. মঞ্জুর মোরশেদ টুটুল-এর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ক্বারী মাওলানা মো. দেলোয়ার হোসাইন সাঈদ। ​কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মো. আব্দুস সালাম, রাজশাহী বিভাগীয় সচিব মো. ইয়াকুব আলী, সাংগঠনিক সচিব শেখ মো. আজহারুল ইসলাম এবং সাংগঠনিক সচিব মো. আব্দুল ওয়াহেদ। ​দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন নওগাঁ পিটিআইয়ের ইন্সট্রাক্টর মোস্তাফিজুর রহমান। প্রশিক্ষণে নওগাঁ জেলার ১১টি উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক ছাড়াও বগুড়া জেলার কয়েকটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকবৃন্দ অংশ নেন। কর্মশালায় শিক্ষকতার মানোন্নয়ন, আধুনিক ও কার্যকর পাঠদান পদ্ধতি এবং কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থার বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ ও সাংগঠনিক সভা শেষে নওগাঁ জেলার ১১টি উপজেলার কিন্ডারগার্টেন স্কুলের পরিচালক ও প্রধান শিক্ষকদের সর্বসম্মত সমর্থনে নতুন জেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সর্বসম্মতিক্রমে আজকের অনুষ্ঠানের সভাপতি মো. মঞ্জুর মোরশেদ টুটুল-কে সভাপতি এবং অনুষ্ঠানের সঞ্চালক ক্বারী মাওলানা মো. দেলোয়ার হোসাইন সাঈদ-কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়। নবনির্বাচিত নেতৃত্ব আগামী দিনে জেলার কিন্ডারগার্টেন শিক্ষার মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST