
মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর চাটখিল উপজেলা ১নং শাহাপুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনায় রয়েছেন মোঃ দিদার হোসাইন পাটোয়ারী । দিদার হোসাইন পাটোয়ারী চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং সোমপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে দায়িত্বে রয়েছেন। স্থানীয় রাজনীতিতে দলের সংকটময় মুহূর্তে আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করায় সর্বস্তরের নেতাকর্মীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ও বিশ্বস্ত এক নাম হিসেবে পরিচিতি লাভ করেছেন। স্থানীয় সাধারণ ভোটার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১নং শাহাপুর ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, মাদক মুক্ত ইউনিয়ন গঠনে এবং এলাকার সার্বিক উন্নয়নে একজন সৎ, যোগ্য ও সাহসী নেতৃত্বের প্রয়োজনীয়তা দীর্ঘদিনের। এবার শাহাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকেই দেখতে চান এলাকার সর্বস্তরের মানুষ। ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারা জানান, মোঃ দিদার হোসাইন পাটোয়ারী সবসময় সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। করোনাকালীন সংকট বন্যা থেকে শুরু করে যেকোনো সামাজিক ও মানবিক কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তরুণ ও যুবসমাজের মাঝেও তার রয়েছে এক বিশাল গ্রহণযোগ্যতা। ইউনিয়ন বাসীর দাবি, ১নং শাহাপুর ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন এবং মাদকমুক্ত আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে দিদার হোসাইন পাটোয়ারীর মতো যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তৃণমূলের নেতাকর্মীদের আশা, নোয়াখালী-১ চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ উপজেলা ইউনিয়ন দলের নীতি-নির্ধারকেরা সাধারণ জনগণের এই আকাঙ্ক্ষাকে মূল্যায়ন করে আসন্ন নির্বাচনে তাকে দলীয় সমর্থন প্রদান করবেন। নিজের প্রার্থীতা প্রসঙ্গে মোঃ দিদার হোসাইন পাটোয়ারী বলেন, “আমি ব্যক্তি স্বার্থে নয়, শাহাপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যেই রাজনীতি করে আসছি। বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী।আজ পর্যন্ত দলের আদর্শের প্রতি অবিচল থেকে কাজ করেছি। দল যদি আমাকে মনোনীত করে এবং ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ দেয়, তবে শাহাপুর ইউনিয়নকে একটি জবাবদিহিমূলক ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।” সোমপাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি দিদার হোসাইন পাটোয়ারী আরো বলেন ইউনিয়নের বহু সমাজ সেবা এবং সামাজিক সংগঠনের সাথে যুক্ত রয়েছি। অনেক গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে আসছি, আগামীতেও করবো… ইনশাআল্লাহ। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নের সাধারণ মানুষের মুখে মুখে এখন দিদার হোসাইন পাটোয়ারীর নাম আলোচিত হচ্ছে. নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত প্রচারণা এবং সাধারণ জনগণের বিপুল সমর্থন তাকে প্রতিনিয়ত এগিয়ে নিয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে এই দক্ষ সংগঠক বিএনপির দলীয় ও জনগণের প্রত্যাশা পূরণে কতটা সফল হন, সেটিই এখন দেখার বিষয়।
Leave a Reply