1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নকলায় আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ
September 21, 2026, 1:53 am
Title :
শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা মানবাধিকার: শ্লোগান থেকে বাস্তবে রূপান্তরের চ্যালেঞ্জ ও দিনাজপুরের প্রেক্ষাপট রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ ২জন আটক। সমসাময়িক আইন বিষয়ে ও আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে স্থানীয় নাগরিক সমাজ সংগঠনসমূহের অন্তর্ভুক্তিকরণপ্রবন্ধক গণতান্ত্রিক অধিকার রক্ষায় কৌশলগত নিষ্ক্রিয়করণ ও আমাদের করণীয় প্রবন্ধক দিনাজপুরের বিরলে জাঁকজমকপূর্ণ বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত তরুণ প্রজন্মের এগিয়ে যাওয়ার চাবিকাঠি জলবায়ু পরিবর্তনের প্রাবহে বিপন্ন কৃষি ও জীবিকা

নকলায় আইসিটি বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ

  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩
  • 359 Time View

নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যান্স বিষয়ক কোর্সের তৃতীয় ও চতুর্থ ব্যাচের শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর নকলার আয়োজনে দশদিন ব্যাপি এই প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রাপ্ত মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগনদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ কর্মশালাটি বাস্তবায়ন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)। উপজেলার দুইটি ভ্যানুতে এই প্রশিক্ষণ কর্মশালা চলছে। একটি নকলা পৌর শহরের নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও অন্যটি নকলা পৌরসভাধীন মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতন। প্রতিটি ভ্যানুতে ২০ জন করে শিক্ষক প্রশিক্ষনার্থী হিসেবে অংশ গ্রহন করেছেন। নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যানুর প্রশিক্ষণার্থী সহকারী শিক্ষক মো. মোশারফ হোসাইন, হোসাইন আল মামুন মো. সোহানুর রহমান জানান, তারা এই প্রশিক্ষনে নতুন নতুন অনেক কিছু শিখছেন, যা বর্তমান শিক্ষা ব্যবস্থার আলোকে প্রতিটি শিক্ষকের শিক্ষকতা জীবনে খুবই জরুরি। মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যানিকেতনের অন্য এক প্রশিক্ষনার্থী মো. ফজলুল করিম জানান, এই প্রশিক্ষন লব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা সম্ভব। নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ভ্যানুর প্রশিক্ষক মো. রুবেল মাহমুদ বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থায় আইসিটি বিষয়ে জ্ঞান অর্জন প্রতিটি শিক্ষকের অতিব জরুরি। তা-না হলে বর্তমান শিক্ষার সার্বিক উন্নয়নে শিক্ষকগনের ভূমিকা রাখা অনেকটাই অসম্ভব। তাই সকল শিক্ষা স্তরের শিক্ষকগনকে আইসিটি বিষয়ে অধিকতর তথা উচ্চতর প্রশিক্ষন গ্রহন করা জরুরি বলে অনেকে মনে করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST