
শান্তি আক্তার :নওগাঁ প্রতিনিধি নওগাঁর মান্দায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ সুকুমার প্রাং (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে মান্দা থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, মান্দা থানার একটি দল জোতবাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার ১০ নম্বর নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ ঋষিপাড়া এলাকায় মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে দক্ষিণ নুরুল্যাবাদ ঋষিপাড়া গ্রামের শ্রীমতী গায়িত্রী রানীর বসতবাড়ির পেছনে টিউবওয়েলের পাড় থেকে সুকুমার প্রাংকে আটক করে। এ সময় তার কাছ থেকে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদ উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। গ্রেফতারকৃত সুকুমার প্রাং ওই এলাকার মৃত নিপেন্দ্রনাথ প্রাংয়ের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply