1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
মাধবপুরে বড় ভাইকে বাঁচাতে কিডনি দিলেন ছোট ভাই
September 21, 2026, 7:40 pm
Title :
নওগাঁয় সদর উপজেলা পরিষদের এমপির পরিদর্শন কক্ষের উদ্বোধন পরিবেশ আইন সেন্ট্রাল এশিয়ায় ক্ষমতার খেলা: ভূ-রাজনীতি, রাষ্ট্রীয় কব্জা এবং ব্যবসার নতুন সমীকরণ জলবায়ু পরিবর্তন, সুপেয় পানির সংকট এবং জনস্বাস্থ্য ঝুঁকি: বিপন্ন সামাজিক কাঠামো ও উত্তরণের পথ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি আগামী প্রজন্মের অধিকার ও টেকসই উন্নয়ন: সংকটে ও সম্ভাবনায় আমাদের শিশুরা মানবাধিকার: শ্লোগান থেকে বাস্তবে রূপান্তরের চ্যালেঞ্জ ও দিনাজপুরের প্রেক্ষাপট রোজগারের উদ্দেশ্যে বিদেশ বিভুঁইয়ে গিয়ে লাশ হয়ে ফেরা,- এ যেন নিয়তির নির্মম পরিহাস কোটচাঁদপুরে ২০ পিস ইয়াবাসহ ২জন আটক। সমসাময়িক আইন বিষয়ে ও আইনগত সহায়তা প্রদান কার্যক্রমে স্থানীয় নাগরিক সমাজ সংগঠনসমূহের অন্তর্ভুক্তিকরণপ্রবন্ধক

মাধবপুরে বড় ভাইকে বাঁচাতে কিডনি দিলেন ছোট ভাই

  • Update Time : রবিবার, আগস্ট ১৩, ২০২৩
  • 350 Time View

মো ইফাজ খাঁ মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ- ভাই বাবার মতো। কোনো পরিবারে বাবা মারা গেলে সেই পরিবারের বড় ভাই ছোট ভাই-বোনের অভিভাবকের দায়িত্ব পালন করে। তবে মাঝে মধ্যে ছোট ভাইটাও এমন কিছু দায়িত্ব পালন করে যেটা গল্প কিংবা সিনেমার কাহিনীকেও হার মানায়। এমন এক বিরল ঘটনা ঘটে গেলো মাধবপুরে। উপজেলার কমলপুর গ্রামে সংকটাপন্ন বড় ভাই সাইফুল ইসলাম সবুজকে বাঁচাতে কিডনি দিয়েছেন ছোট ভাই আতাউল ইসলাম পলাশ। ভাইয়ের প্রতি ভাইয়ের এমন ভালোবাসার গল্প এখন কমলপুরবাসীর মুখে মুখে। গতকাল শনিবার সকাল ১১টায় রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে তাদের সৃফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দুই ভাই বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সবুজ ও পলাশের বাবা ইউনিয়ন পরিষদের দফাদার মানিক মিয়া জানান, তার বড় ছেলে সবুজ সৌদি আরবে কাজ করতেন। সেখানে থাকা অবস্থায় কিডনির সমস্যা দেখা দিলে ৫ মাস আগে দেশে ফেরেন সবুজ। একপর্যায়ে জানা যায়, তাঁর দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। অনেক চিকিৎসার পরও সুস্থ না হলে সবুজের কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এমন সময় ছোট ছেলে পলাশ ভাইয়ের জীবন বাঁচাতে এগিয়ে আসে। বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ জানান, প্রতিদিন যেখানে জমি-সম্পত্তির জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব-সংঘাতের খবর সামনে আসে, সেখানে সবুজ-পলাশের ভ্রাতৃত্ব ও ভালোবাসার গল্প অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST