1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
যশোর চুড়ামনকাটি ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক-হেলপার নিহত.
September 24, 2026, 12:05 am
Title :
যশোরে কাজে গিয়ে নিখোঁজ রাজমিস্ত্রি জিহাদ, দুশ্চিন্তায় পরিবার মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​ বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা বিশেষ নিবন্ধ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি দুর্যোগ মোকাবিলা, প্রস্তুতি ও টেকসই উন্নয়ন: নিরাপদ ও সহনশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নওগাঁ ছেড়ে ‘তাল বেলাল’ এখন পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠন নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় মিরশ্বরাই এ বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার উপজেলা কমিটি গঠিত

যশোর চুড়ামনকাটি ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক-হেলপার নিহত.

  • Update Time : রবিবার, ডিসেম্বর ২৪, ২০২৩
  • 333 Time View

 নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া. যশোর সদর উপজেলার চুড়ামনকাটি রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাকের চালক ও হেলপার নিহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহতরা হলেন ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলার কাগমারী এলাকার ট্রাকচালক পারভেজ (৫৫) ও মহেশপুর উপজেলার আজমপুর এলাকার হেলপার নাজমুল (৪০)।ফায়ার সার্ভিস জানায়,যশোর থেকে ভুষিবোঝাই একটি ট্রাক চৌগাছার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটি চুড়ামনকাটি রেলক্রসিংয়ে পৌঁছায়। গেট নামানো না থাকায় ট্রাকটি রেল লাইন অতিক্রমকালে খুলনাগামী রকেট ট্রেনের ধাক্কায় ছিটকে যায়। বিকট শব্দ শুনে গেটম্যান সজলসহ আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে গিয়ে ট্রাক চালক ও হেলপারের ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায়। এরপর খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মরদেহ ও ক্ষতিগ্রস্ত ট্রাকটি উদ্ধার করে।রেল পুলিশের কর্মকর্তা শাহিদুল গণমাধ্যমকে জানান,পণ্যবোঝাই ট্রাকটি যশোরের চৌগাছা বাজারের দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার মধ্যে রেলক্রসিং পার হওয়ার সময় সেটি খুলনাগামী রকেট মেইলের সামনে পড়ে যায়।ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালক ও তার সহকারী।পরে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি সরায়। মরদেহ দুটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST