1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমানকে সংবর্ধনা
October 24, 2026, 2:43 pm
Title :
কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ নওগাঁর পোরশায় বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনা, ২৪ ঘণ্টায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার

সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় কোটচাঁদপুরে এমপি মতিয়ার রহমানকে সংবর্ধনা

  • Update Time : Saturday, September 5, 2026
  • 75 Time View

 মোঃ জাহাঙ্গীর আলম, টচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ায় ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ও জননেতা অধ্যাপক মতিয়ার রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় কোটচাঁদপুরের আলফালাহ্ ইসলামী সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাস্টার আজিজুর রহমান। সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর জামায়াতের আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, সেক্রেটারি মাহফুজুল হক মিন্টু, মুয়াবিয়া হুসাইন, মাস্টার মশিয়ার রহমান, মতিউর রহমান খান, মাস্টার রেজাউল ইসলাম, শরিফুর রহমান খান টিটো, মাওলানা নজীর আহমদ, মাওলানা নুরুন্নবী, শাহ্ আলম, জাহিদ হোসেন আওয়াল, মাওলানা আব্দুর রাজ্জাক ও মাওলানা আতিকুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সংবর্ধনার জবাবে অধ্যাপক মতিয়ার রহমান বলেন, “সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়া আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। এ অর্জন আমার একার নয়; এ অর্জন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এবং ঝিনাইদহ-৩ আসনের কোটচাঁদপুর-মহেশপুরের সর্বস্তরের জনগণের।” তিনি আরও বলেন, “জনগণ যে আস্থা ও ভালোবাসা দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠিয়েছেন, তাদের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে কোটচাঁদপুর-মহেশপুরের সড়ক যোগাযোগসহ এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে সংসদীয় কমিটির দায়িত্বকে কাজে লাগানোর চেষ্টা করব।” সততা, জবাবদিহি ও জনকল্যাণকে সামনে রেখে দায়িত্ব পালন করতে চাই।” অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক মতিয়ার রহমানকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর নতুন দায়িত্বের মাধ্যমে ঝিনাইদহ-৩ আসনের জনগণের বিভিন্ন দাবি-দাওয়া জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে উপস্থাপিত হবে। একই সঙ্গে কোটচাঁদপুর-মহেশপুরের সড়ক যোগাযোগসহ অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST