1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালী-১ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন-ড.মোহাম্মদ ফারুক
May 25, 2026, 7:10 pm
Title :
ঝিনাইদহে নাসির উদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতাদের নামে মামলা নওগাঁয় ইটভাটার কারনে বায়ুদূষণ, ফসল বিনাশের পথে, ভাটা সরানোর জন্য এই আন্দোলন ” মানববন্ধন “- কর্মসূচি পালন কোটচাঁদপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নওগাঁয় ৫০০ অসহায় পরিবারকে ১০ লাখ টাকা অর্থ সাহায্য করলেন- মাননীয় এমপি মহোদয় নওগাঁর মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা ন্যায়বিচার বা সুবিচার একটি সমাজের মূল ভিত্তি নওগাঁ জেলার একমাত্র জামায়াত এম পি ইন্জিঃ মোঃ এনামুল হকের নিকট ধামুইরহাট– পত্নী তলা এলাকাবাসীর জিজ্ঞাসা মানবিক ভ্যানচালক বেলালের উদ্যোগে ” ফ্রী মেডিক্যাল ক্যাম্প “-এর আয়োজন। শৈলকুপায় হাইব্রিড ধান চাষে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ব্লাস্ট দিনাজপুর ইউনিট কর্তৃক আইনজীবী এবং সিএসও লিডারদের জন্য সমসাময়িক আইন এবং নীতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নোয়াখালী-১ আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন-ড.মোহাম্মদ ফারুক

  • Update Time : সোমবার, জুলাই ১৭, ২০২৩
  • 320 Time View

ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ড.মোহাম্মদ ফারুক সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

গত রবিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার নোয়াখলা ইউনিয়নের হাটির পাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি এই মতবিনিময় করেন। মতবিনিয় সভায় ড.মোহাম্মদ ফারুক বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে বৃহত্তর নোয়াখালী জেলায় মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েতের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করি। স্বাধীনতার পর লেখাপড়ার পাশাপাশি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম।

তখন থেকে আওয়ামী লীগের মূল ধারার রাজনীতিসহ ব্যবসা বাণিজ্যে জড়িত ছিলাম। শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও দেশের অর্থনৈতিক উন্নয়নের ভূমিকা পালন করি।

এছাড়া এলকায় বিভিন্ন সামাজিক কর্মকান্ড দীর্ঘদিন যাবত চালিয়ে আসছি। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের আমি একজন মনোনয়ন প্রত্যাশী।

সভানেত্রী এবং মনোনয়ন বোর্ডের প্রধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যদি মনোনয়ন প্রধান করে তাহলে আমি একলাকার সকল শ্রেণি পেশার মানুষের সাথে ঐক্যবদ্ধ ভাবে এলাকার উন্নয়নে কাজ করব। নির্বাচনে জয় লাভ করার জন্য যা কিছু প্রয়োজন আমি সব কিছুই করব।

আমাকে মনোনয়ন না দিয়ে যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয় সে ক্ষেত্রেও আমি নৌকার প্রার্থীকে জয়লাভ করানোর জন্য ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা মুজিব বাহিনীর প্রধান ও সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েতে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা খানম সাকি, বদলকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী পান্না আক্তার প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST