1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
ভোলার লালমোহনে সড়ক দূর্ঘটনায় প্রান হারালেন চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম আকাশ
October 29, 2026, 5:37 am
Title :
নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন।

ভোলার লালমোহনে সড়ক দূর্ঘটনায় প্রান হারালেন চিকিৎসক মোঃ সাইফুল ইসলাম আকাশ

  • Update Time : Thursday, August 3, 2023
  • 323 Time View

নিজস্ব প্রতিবেদক,ভোলা: ভোলার লালমোহনে মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে হিল্লোল দে (৩০) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরের দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ফরাজি বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হিল্লোল দে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন বলে জানা গেছে,তিনি ৪০ তম বিসিএসের যোগদানকৃত একজন স্বাস্থ্য কর্মকতা ছিলেন। নিহত হিল্লোল বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নের মুলাইপত্তন গ্রামের কাজল চন্দ্রের ছেলে। স্থানীয়রা জানান,নিহত চিকিৎসক হিল্লোল দে তার কুঞ্জের হাট বাসা থেকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি ফরাজি বাজার সংলগ্ন এলাকায় গিয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়,এতে ঘটনাস্থলেই চিকিৎসক মারা যান এবং তার মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। লালমোহন থানার পরিদর্শক(তদন্ত) মোঃ এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,হিল্লোল দে নামক লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি জব্দ করেছে,তবে চালক পালিয়ে গেছে,এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি আরো জানান,নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন ভোলা জেলা সিভিল সার্জন ডাক্তার কে এম সফিকুজ্জামান। তিনি ডাঃ হিল্লোলের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। এদিকে তার মৃত্যুতে বোরহানউদ্দিন উপজেলার তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST