1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
রমজান উপলক্ষে নিটোরে ড্যাবের ইফতার ও দোয়া মাহফিল
April 19, 2026, 3:06 pm
Title :
নওগায় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক। নওগায় পুলিশের অভিযানে শিশু ধর্ষণ আসামি আটক  ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে জাহিদ খানের তীব্র প্রতিবাদ নওগাঁয় ২.৬০ লাখ শিশুকে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন ষড়যন্ত্রমূলক অপপ্রচারের বিরুদ্ধে সজীব আহমেদ রানার তীব্র প্রতিবাদ উল্লাপাড়ায় সন্তানের নির্যাতনে স্বামীর ভিটায় থাকতে পারছেন না শতবর্ষী দেলজান বেওয়া নওগাঁয় শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত ডি জে অনুষ্ঠানের পর প্রধান শিক্ষিকার ফোন বন্ধ নওগাঁয় মাদকবিরোধী অভিযান: ১০০ পিস ট্যাপেন্টাডলসহ আটক ২ মায়ের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে ছেলের আত্মহত্যা সীতাকুণ্ডে আবুল খায়েরে ডাকাতি

রমজান উপলক্ষে নিটোরে ড্যাবের ইফতার ও দোয়া মাহফিল

  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৬
  • 154 Time View

রমজান উপলক্ষে নিটোরে ড্যাবের ইফতার ও দোয়া মাহফিল

মোঃ ওমর ফারুক স্টাফ রিপোর্টার:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নিটোর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর)-এর ৬ষ্ঠ ও ১২ তলায় এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে চিকিৎসকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন এমপি।

প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে দেশজুড়ে স্বাস্থ্য খাত সংস্কারের জন্য বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে। স্বাস্থ্যসেবা হলো মানুষের মৌলিক অধিকার এবং এটি নিশ্চিত করার জন্য ব্যাপক সংস্কার প্রয়োজন।

দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দ কম এই সমস্যা মোকাবিলায় স্বাস্থ্য খাতে জিডিপির কমপক্ষে ৫% বরাদ্দ দেওয়া হবে।

এটি ধাপে ধাপে বাস্তবায়ন করার লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে, যাতে স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালী করা যায়।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা (NHS) মডেলের অনুরূপ একটি সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করা হবে, যেখানে প্রতিটি মানুষের চিকিৎসা প্রয়োজনকে আর্থিক অবস্থার উপর নির্ভর না করে মেটানো হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ, নির্বাহী পরিচালক জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং প্রধান উপদেষ্টা ড্যাব, ডা. জহিরুল ইসলাম শাকিল মহাসচিব ড্যাব, অধ্যাপক ডা. মোঃ আবুল কেনান সিনিয়র সহ-সভাপতি ড্যাব ও পরিচালক, নিটোর, ডা মো. মেহেদী হাসান, কোষাধ্যক্ষ ড্যাব এবং অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু সিনিয়র যুগ্ম-মহাসচিব, ড্যাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মোঃ শামসুল আলম, সভাপতি, ড্যাব নিটোর শাখা ও যুগ্ম-মহাসচিব ড্যাব।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. শেখ মুহাম্মদ আতিকুর রহমান সাধারণ সম্পাদক ড্যাব নিটোর শাখা ও যুগ্ম-মহাসচিব ড্যাব।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডা. শাহ মু্হাম্মদ আমান উল্লাহ বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ও সিনিয়র মেডিকেল অফিসার প্রধানমন্ত্রীর কার্যালয়, ডা. পারভেজ রেজা কাকন সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিএনপি, অধ্যাপক এহাফানুল হক সিদ্দীক সহ-সভাপতি (ড্যাব) ও পরিচালক প্ল্যানিং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক শেখ ফরহাদ যুগ্ম মহাসচিব ড্যাব ও প্রক্টর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, অধ্যাপক সিরাজুস সালেহীন বিজ্ঞান বিষয়ক সম্পাদক ড্যাব, ডা. সাঈদ মাহমুদ তমাল সহযোগী অধ্যাপক নিটোর ও সিনিয়র যুগ্ম আহবায়ক ড্যাব নিটোর, ডা. গোলাম মাহমুদ সুহাশ, ডা. রাসেল,আল জিলানী, ডা. শরফুদ্দীন আশিক ডা. জাহীদ ইকবাল সহ ড্যাব
নিটোর শাখার সকল নেতৃবৃন্দ,কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বক্তারা রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

পরে নিকটস্থ এতিমখানায় এতিমদের মধ্যে ইফতারি বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST