1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
উল্লাপাড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তার দুর্ভোগ, পাকাকরণের দাবিতে এলাকাবাসী
October 26, 2026, 11:17 pm
Title :
নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন।

উল্লাপাড়ায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তার দুর্ভোগ, পাকাকরণের দাবিতে এলাকাবাসী

  • Update Time : Thursday, July 23, 2026
  • 126 Time View

 মোঃসুজন আহমেদ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের পশ্চিম মহেষপুর গ্রামের প্রায় দেড় কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে পাকাকরণ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন স্থানে কাদা ও বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন ভোগান্তির শিকার হতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, উধুনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম মহেষপুর গ্রামের মধ্য দিয়ে প্রতাব বাজার থেকে পশ্চিম মহেষপুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কটি এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই রাস্তা ব্যবহার করে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী এবং কৃষকরা প্রতিদিন চলাচল করেন। তবে দীর্ঘদিন ধরে সড়কটি কাঁচা থাকায় বর্ষাকালে এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে এবং প্রায়ই দুর্ঘটনার ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, বহুবার উপজেলা এলজিইডি কার্যালয়ে রাস্তা পাকাকরণের দাবি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তিনি দ্রুত প্রতাব বাজার থেকে পশ্চিম মহেষপুর পর্যন্ত সড়কটি পাকাকরণের মাধ্যমে প্রায় পাঁচ হাজার মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবি জানান। ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মন্টু সরকার বলেন, অতীতে রাস্তাটিতে মাটি ভরাট করা হলেও স্থায়ী সমাধান হয়নি। সড়কটি পাকাকরণ করা হলে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত সহজ হবে, সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হবে এবং কৃষকরা সহজেই মাঠের ফসল পরিবহন করতে পারবেন। এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ বলেন, “রাস্তাটি পরিদর্শন করে প্রয়োজনীয় মাপজোক শেষে অনুমোদন ও অর্থ বরাদ্দের জন্য প্রস্তাব পাঠানো হবে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।” স্থানীয়দের প্রত্যাশা, জনস্বার্থে গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত পাকাকরণের উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার শিক্ষা, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST