1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নওগাঁয় ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা
September 26, 2026, 4:35 pm
Title :
নওগাঁয় ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা ​নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভায় নতুন কমিটি গঠন শাহাপুর ইউনিয়ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দিদার হোসাইন পাটোয়ারী প্রান্তিক জনগোষ্ঠীর পাশে উপশম প্লাস, টেলিমেডিসিনে পৌঁছাচ্ছে আধুনিক চিকিৎসাসেবা বদলগাছীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার আওয়ামী লীগারদের সারাদেশে ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় যুবদলের বিক্ষোভ উদাসীনতায় ধ্বংস বিএডিসি পাথিলা খামারের গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রজেক্ট, নির্বিকার উপ-পরিচালক যশোরে কাজে গিয়ে নিখোঁজ রাজমিস্ত্রি জিহাদ, দুশ্চিন্তায় পরিবার মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​

নওগাঁয় ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা

  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
  • 25 Time View

শান্তি আক্তার : নওগাঁ প্রতিনিধি বাংলাদেশ প্রেসক্লাব, মান্দা উপজেলা শাখার উদ্যোগে নওগাঁ জেলার ১১টি উপজেলার প্রেসক্লাবের বিভিন্ন কমিটির সাংবাদিক সদস্যদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মান্দা উপজেলার ইনডেক্স টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য জনাব ডা. ইকরামুল বারী টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আতিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান (মকে) এবং মান্দা থানার অফিসার ইনচার্জ মো. খোরশেদ আলম। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব, রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব, রাজশাহী বিভাগের সম্পাদক ও প্রকাশক মো. হাসান ইমাম তালুকদার। এছাড়াও বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. মোকসেদুল ইসলামসহ মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন উপজেলার প্রেসক্লাবের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের নিরাপত্তা ও সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST