1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
এশার নামাজ পড়ে বাসায় ফেরার পথে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর
October 16, 2026, 5:24 am
Title :
যথাযোগ্য মর্যাদায় শৈলকুপায় ‘আবাইপুর দিবস’ পালিত এশার নামাজ পড়ে বাসায় ফেরার পথে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অন্য ব্যক্তিকে দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু: হাসপাতাল মালিক গ্রেফতার নওগাঁয় মা হয়ে গেলো শ্বাশুড়ি ইউএস চ্যারিটেবল বাংলাদেশের সভাপতি পরাণ চৌধুরীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁয় সোসাইটি ফর সোসাল সার্ভিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক নওগাঁর পত্নী তলায় চোরাই ছাগল উদ্ধার এবং তিন ছিঁচকে চোর আটক নওগাঁর আত্রাইয়ে বজ্রপাতের ঝুঁকি কমাতে আড়াই কিলোমিটার সড়কে ২ হাজার ৫০০ তালবীজ রোপণ ফুলবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ​

এশার নামাজ পড়ে বাসায় ফেরার পথে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর

  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
  • 18 Time View

মো: বেল্লাল হোসাইন নাঈম, নোয়াখালী :

নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের চাপায় মেহরাজ উদ্দিন (১০) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৭টা ৪৫ মিনিটের দিকে কচুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় গুরুতর আহত হয় শিশুটি। পরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত মেহরাজ উদ্দিন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বিজয়নগর এলাকার মেজবা উদ্দিন ও সারমিন আক্তার দম্পতির ছেলে। সে স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণিতে পড়ত।

মেহরাজের মা সারমিন আক্তার কচুয়া বাজারের আল-হেরা ইসলামি একাডেমির শিক্ষিকা। চাকরির সুবাদে তিনি সন্তানকে নিয়ে ওই এলাকায় বসবাস করতেন।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাস্থলটি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকার আওতাধীন। নিহত শিশুর মরদেহ চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চাটখিল থানা-পুলিশের প্রয়োজনীয় প্রাথমিক কার্যক্রম শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST