1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
চাটখিল পৌরসভা নামে প্রথম শ্রেণির, বাস্তবে তৃতীয় শ্রেণির: ব্যারিস্টার খোকন এমপি
October 17, 2026, 9:35 am
Title :
নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে এস এ গ্রুপ পানীয় বোতল গুদামজাত করছে চাটখিল পৌরসভা নামে প্রথম শ্রেণির, বাস্তবে তৃতীয় শ্রেণির: ব্যারিস্টার খোকন এমপি যথাযোগ্য মর্যাদায় শৈলকুপায় ‘আবাইপুর দিবস’ পালিত এশার নামাজ পড়ে বাসায় ফেরার পথে মাইক্রোবাসের চাপায় প্রাণ গেল চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর নওগাঁয় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নওগাঁর পোরশায় চিকিৎসকের পরিবর্তে অন্য ব্যক্তিকে দিয়ে সিজার, নবজাতকের মৃত্যু: হাসপাতাল মালিক গ্রেফতার নওগাঁয় মা হয়ে গেলো শ্বাশুড়ি ইউএস চ্যারিটেবল বাংলাদেশের সভাপতি পরাণ চৌধুরীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁয় সোসাইটি ফর সোসাল সার্ভিসের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক

চাটখিল পৌরসভা নামে প্রথম শ্রেণির, বাস্তবে তৃতীয় শ্রেণির: ব্যারিস্টার খোকন এমপি

  • Update Time : শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
  • 38 Time View

মোঃ বেল্লাল হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টার নোয়াখালীর চাটখিল পৌরসভা নামে প্রথম শ্রেণির হলেও বাস্তবে তৃতীয় শ্রেণির পৌরসভা বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চাটখিল পৌরসভা ও বিভিন্ন অংশীজনের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। চাটখিল পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় পৌরসভার সামগ্রিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং পৌরসভার বিভিন্ন সমস্যা সমাধানে করণীয় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে আলোচনা হয়। সভায় প্রধান অতিথি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন পৌরসভার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আক্তার হোসেন, পৌরসভার ভারপ্রাপ্ত সচিব দেলোয়ার হোসেন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, সদস্যসচিব আহসানুল হক মাসুদ, চাটখিল বাজার পরিচালনা কমিটির সভাপতি খোরশেদ আলম এবং পৌরসভা যুবদলের আহ্বায়ক ও মেয়র পদপ্রার্থী মাসুদ রানা। এ ছাড়া সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা ও সংশ্লিষ্ট অংশীজনেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST