1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু
October 19, 2026, 5:38 am
Title :
নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন। সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু সীতাকুণ্ডে সাংবাদিক উন্নয়ন সংস্থার উদ্যোগে শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে দূর্গাপূজায় বস্ত্র বিতরণ নওগাঁর পোরশায় বাড়ি ফেরার পথে দস্যুতার ঘটনা, ২৪ ঘণ্টায় আন্তজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেপ্তার নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলামকে জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক প্রদান নওগাঁর পত্নী তলায় ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ নেশা কারবারী আটক নওগাঁয় ফসলি জমির মাটি চুরি ও খামার ভাঙচুরের ঘটনায় জেলা প্রশাসক, ইউএনও ও থানায় মামলা চৌগাছায় ৩০ পিস ইয়াবাসহ একজন আটক। নওগাঁয় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন, স্মার্ট সাদাছড়ি বিতরণ ও বর্ণাঢ্য র‍্যালি সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে এস এ গ্রুপ পানীয় বোতল গুদামজাত করছে

সীতাকুণ্ডে সারাদেশের ন্যায় শারদীয় দুর্গাপূজা শুরু

  • Update Time : রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
  • 16 Time View

সীতাকুণ্ড প্রতিনিধি।। সারাদেশের ন্যায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উৎসব। ১৬ অক্টোবর শুক্রবার থেকে শুরু হয়েছে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।সব প্রস্তুতি সম্পন্ন শেষে দুর্গাষষ্ঠীর মধ্য দিয়ে ৫দিনব্যাপী শুরু হয়েছে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা।আগামী বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ ধর্মীয় উৎসব।বাংলা পঞ্জিকা অনুযায়ী শনিবার ও রবিবার মহাসপ্তমী তিথির আনুষ্ঠানিকতা পালিত হবে। এ সময় দেবী দুর্গার বিভিন্ন রূপের প্রতীক হিসেবে নয়টি উদ্ভিদকে স্নান করিয়ে পূজা করা হয়,যা নবপত্রিকা পূজা নামে পরিচিত।সোমবার উদযাপিত হবে মহাষ্টমী।এ দিনের অন্যতম আকর্ষণ হলো সন্ধিপূজা,যা অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়। পরদিন মহানবমীতে দেবীর পূজার শেষ পর্যায়ের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং দেবীকে ভোগ নিবেদন করা হবে।উৎসবের শেষ দিনে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানাবেন। এ সময় নির্ধারিত নদী,পুকুর বা জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হবে।পঞ্জিকা অনুযায়ী এবার দেবী দুর্গার আগমন ও গমনের বাহন নিয়ে বিশেষ তাৎপর্য রয়েছে বলে জানিয়েছেন বাড়বকুণ্ড শ্রীশ্রী কালীমন্দিরের একজন পুরোহিত।সীতাকুণ্ড পূজা উৎসব পরিষদের সভাপতি অমল ধর কনক বলেন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার উৎসাহ ও সহযোগিতা প্রদান করছে।সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পূজামণ্ডপ পরিদর্শন করছেন এবং সার্বিক সহযোগিতা করছেন।এ জন্য তিনি পূজা কমিটির পক্ষ থেকে বাংলাদেশ সরকার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST