1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নোয়াখালীর সুবর্ণচরে বাল্য বিয়ে রেজিঃ করার দায়ে কাজির অর্থদন্ড
October 27, 2026, 6:37 pm
Title :
নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন।

নোয়াখালীর সুবর্ণচরে বাল্য বিয়ে রেজিঃ করার দায়ে কাজির অর্থদন্ড

  • Update Time : Wednesday, June 7, 2023
  • 314 Time View

ম.ব.হোসাইন নাঈম, স্টাফ রিপোর্টারঃ নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বাল্য বিবাহ পড়ানোর দায়ে কাজি মোশাররফ হোসেন বাবরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার ২ নং চরবাটা ইউনিয়নের দক্ষিন চর মজিদ গ্রামের আলমগীরের বাড়িতে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমা। অভিযুক্ত কাজী মোশারফ হোসেন বাবর (৫৫) উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পশ্চিম চর জুবলি গ্রামের মৃত কাজি তোফায়েল আলমের ছেলে। সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট অশোক বিক্রম চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার চরক্লার্ক গ্রামের সামছুল হকের ছেলে রাশেদের (২২) একই উপজেলার চর বাটা ইউনিয়নের আলমগীরের মেয়ের (১৬) সাথে বিয়ের আয়োজনের খবর পায় প্রশাসন। এমন খবরের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ৩টার দিকে কনের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু ম্যাজিস্ট্রেট বাড়িতে পৌঁছানোর আগেই বিয়ের নিবন্ধন ও অন্যান্য কাজ সম্পন্ন বর-কনে চলে যায়। এ সময় কনের কাগজ পত্রে দেখা যায় কনের বয়স ১৬ বছর ৫ মাস বরের বয়স ২২ বছর। তাৎক্ষণিক বাল্য বিবাহ নিরোধ আইনে বাল্য বিয়ে পড়ানোর দায়ে কাজি মোশাররফ হোসেন কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সুবর্ণচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহিতুল ইসলাম ও চরজব্বর থানার একদল পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST