1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নিউইয়র্কের সায়রাকাসে গুলি-ছুরিকাঘাতে ১৩ জন আহত
September 25, 2026, 12:28 am
Title :
উদাসীনতায় ধ্বংস বিএডিসি পাথিলা খামারের গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রজেক্ট, নির্বিকার উপ-পরিচালক যশোরে কাজে গিয়ে নিখোঁজ রাজমিস্ত্রি জিহাদ, দুশ্চিন্তায় পরিবার মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​ বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা বিশেষ নিবন্ধ শিশু অধিকার রক্ষায় ইএসজি (ESG) ও করপোরেট সাসটেইনেবিলিটি দুর্যোগ মোকাবিলা, প্রস্তুতি ও টেকসই উন্নয়ন: নিরাপদ ও সহনশীল বাংলাদেশ গড়ার অঙ্গীকার নওগাঁ ছেড়ে ‘তাল বেলাল’ এখন পঞ্চগড়ের দেবীগঞ্জে ২ হাজার ২০০ তালবীজ ও ফুলের চারা উপহার পেল হিলফুল ফুজুল যুব সংগঠন নেতৃত্বের নেপথ্যে শক্তির উৎস মান্দা ইউএনও’র সঙ্গে অসকস সদস্যদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

নিউইয়র্কের সায়রাকাসে গুলি-ছুরিকাঘাতে ১৩ জন আহত

  • Update Time : মঙ্গলবার, জুন ১৩, ২০২৩
  • 388 Time View

———————————————————হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃনিউইয়র্কের সায়রাকাসে গুলি, ছুরিকাঘাত এবং গাড়ির ধাক্কায় অন্তত ১৩ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (১১ জুন) মধ্যরাতে গোলাগুলি এবং ছুরি হামলার ঘটনা ঘটে বলে জানায় সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট। সায়রাকাসের পুলিশের মুখপাত্র লেফটেনেন্ট ম্যাথু ম্যালিনোস্কি একটি বিবৃতিতে জানিয়েছেন, শহরের ডেভিস স্ট্রিটের ১০০ ব্লকে জড়ো হয়েছিলেন কয়েকশ তরুণ-তরুণী। রাত ১২টা ২২ মিনিটের দিকে ওই স্থানে প্রথম গোলাগুলির শব্দ শোনা যায়। সে সময় চারজন গুলিবিদ্ধ, ছয়জন ছুরিকাহত এবং তিনজন গাড়ির ধাক্কায় আহত হন।আহতদের মধ্যে তিনজন হলেন তরুণ। আর বাকি ১০ জন তরুণী। তাদের বয়স ১৭ থেকে ২৫ বছরের মধ্যে।খবর বাপসনিঊজ। পুলিশের এ মুখপাত্র আরও জানিয়েছেন, আহত সবার অবস্থা স্থিতিশীল এবং তাদের মধ্যে কারও মৃত্যুর শঙ্কা নেই। যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের মধ্যে রয়েছেন ১৭, ২০ ও ২২ বছর বয়সী তিন তরুণী আর ২০ বছর বয়সী এক তরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞাপন দেখে এখানে পার্টির জন্য জড়ো হয়েছিলেন এসব তরুণ-তরুণীরা। স্থানীয় সংবাদমাধ্যম সায়রাকাস.কমের সঙ্গে এক বাসিন্দা জানিয়েছেন, মধ্যরাতের ঠিক আগ মুহূর্তে সেখানে একটি ঝগড়ার সূত্রপাত হয়। বিষয়টি তখনই মিমাংসা হয়ে যায়। কিন্তু এর ২০ মিনিট পর সেখানে গুলির শব্দ শোনা যায়। যে পার্টিতে এমন রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে, সেটির কোনো অনুমতি ছিল না বলে জানিয়েছেন সায়রাকাসের পুলিশ প্রধান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST