1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
নড়াইলে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ
October 28, 2026, 10:41 pm
Title :
নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন।

নড়াইলে ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

  • Update Time : Monday, June 19, 2023
  • 322 Time View

স্টাফ রিপোর্টার :

নড়াইলের লোহাগড়ায় ছাত্রদল নেতা মোঃ রাহাদুল আমিন রবিনকে (২৫) হাতুড়ি পেটার অভিযোগ উঠেছে লোহাগড়া উপজেলা শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। আহত রবিন উপজেলার মহিষাপাড়া গ্রামের মৃত বদিয়ার রহমানের ছেলে এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ছাত্রদল নেতা মোঃ রাহাদুল আমিন রবিন মোটরসাইকেলযোগে তার নিজ বাড়ি লোহাগড়া উপজেলার মহিষাপাড়া থেকে লোহাগড়া বাজারে আসছিলেন। পথিমধ্যে মহিষাপাড়া মোড়ে পৌঁছালে লোহাগড়া উপজেলা ছাত্রলীগেরকর্মীরা হামলা চালিয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এতে তার মাথা ফেটে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে হামলার শিকার রাহাতুল আমিন রবিন বলেন, আমাদের মল্লিকপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে নড়াইল জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবাইয়াৎ তুরশেদ শাথীল ভাইয়ের নেতৃত্বে ছাত্রদলের নতুন কর্মীদের ফুল ও কলম দিয়ে বরণ অনুষ্ঠান করার পর থেকে আমাকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছিল। তারই সূত্রে ছাত্রলীগের কর্মী ১০-১৫ জন মিলে আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST