1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
অস্ত্র মামলার ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
October 28, 2026, 10:42 pm
Title :
নওগাঁয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের জেলা কমিটি ঘোষণা চাটখিলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রস্তুতি সভায় সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি ও সীতাকুণ্ড থানার ওসিসহ ২ কর্মকর্তার অপসারণ দাবি কোটচাঁদপুরে প্রতারণার শিকার আলমসাধু চালক জব্বার: নির্যাতন ও মিথ্যা মামলায় কারাবন্দির প্রতিবাদে সংবাদ সম্মেলন। সীতাকুণ্ডে সাংবাদিক জয়নাল আবদিন গ্রেপ্তার: গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষ তদন্তের দাবি মহেশপুরে সেবা আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম সাংবাদিকদের নিয়ে নদীর তীরে বাংলাদেশ প্রেসক্লাব পত্নীতলা থানা শাখার মাসিক আলোচনা সভার আয়োজন। চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হল শারদীয় দুর্গোৎসব নওগাঁয় শফিউল আযম টুটুলের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলার চকনিরখীন বা ঠুকনি পাড়া বাজারে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উৎযাপন।

অস্ত্র মামলার ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

  • Update Time : Monday, June 19, 2023
  • 317 Time View

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ অস্ত্র মামলায় ২৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউল পাঠানকে গ্রেপ্তার করেছে দামুড়হুদা থানা পুলিশ। শনিবার (১৭ জুন২৩ ) দিবাগত রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আসামি রেজাউল পাঠানকে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এব্যাপারে জানাগেছে, গত ৩০ এপ্রিল ২৩ রোববার ঝিনাইদহের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন। আদালতের পিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন বলেন, ২০১৬ সালের ২৭ জুন রাতে র‍্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আসামি রেজাউল ইসলাম পাঠানের কোটচাঁদপুর শহরের আদর্শপাড়ার বাড়িতে কয়েকজন সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ অস্ত্রসহ অবস্থান করছে। ওই রাতেই র‍্যাবের একটি দল রেজাউল ইসলাম পাঠানের বাড়িতে অভিযান চালিয়ে ১টি রিভলবার, ৪০ রাউন্ড গুলি, ৫টি দেশীয় অস্ত্র এক সেট পুলিশের পোশাক, ১টি ছোরা ও ১টি কুড়াল উদ্ধার করে। এসময় র‍্যাব আসামিদের হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে কোটচাঁদপুর থানায় একটি মামলা দায়ের করে। এরপর এ মামলায় পুলিশ তদন্ত শেষে ২০১৬ সালের ১ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় অস্ত্র আইনের বিভিন্ন ধারায় আসামিদের প্রত্যেককে ২৪ বছর কারাদণ্ডের রায় দেন। এ মামলায় অপর দুই আসামি মিলন ও মধু মল্লিক কারা ভোগ করলেও আসামি রেজাউল ইসলাম পাঠান দীর্ঘদিন পলাতক ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST