1. admin@agamirdorpon.com : admin :
  2. agamirdarpon@gmail.com : News admin :
  3. razzakmaheshpur@gmail.com : razzakmaheshpur :
আওয়ামী লীগারদের সারাদেশে ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় যুবদলের বিক্ষোভ
September 26, 2026, 12:26 am
Title :
​নওগাঁয় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির শিক্ষক প্রশিক্ষণ ও সাংগঠনিক সভায় নতুন কমিটি গঠন শাহাপুর ইউনিয়ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী দিদার হোসাইন পাটোয়ারী প্রান্তিক জনগোষ্ঠীর পাশে উপশম প্লাস, টেলিমেডিসিনে পৌঁছাচ্ছে আধুনিক চিকিৎসাসেবা বদলগাছীতে বিশেষ অভিযানে আওয়ামী লীগের দুই নেতা-কর্মী গ্রেপ্তার আওয়ামী লীগারদের সারাদেশে ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় যুবদলের বিক্ষোভ উদাসীনতায় ধ্বংস বিএডিসি পাথিলা খামারের গ্রীষ্মকালীন পেঁয়াজ প্রজেক্ট, নির্বিকার উপ-পরিচালক যশোরে কাজে গিয়ে নিখোঁজ রাজমিস্ত্রি জিহাদ, দুশ্চিন্তায় পরিবার মহেশপুরে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে জেলা পরিষদের চেক বিতরণ সীতাকুন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল মনসুরের দাফন সম্পন্ন ​ বাংলাদেশে বিচার বিভাগের শুদ্ধাচার ও আস্থা বৃদ্ধি: একটি প্রাতিষ্ঠানিক পর্যালোচনা

আওয়ামী লীগারদের সারাদেশে ‘নৈরাজ্যের’ প্রতিবাদে নওগাঁয় যুবদলের বিক্ষোভ

  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
  • 11 Time View

রিজওয়ান, নওগাঁ। সম্প্রতি সারা দেশে আওয়ামী লীগের কথিত ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ প্রতিবাদে নওগাঁর পত্নীতলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা ও পৌর যুবদল। গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর যুবদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নজিপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। নওগাঁ জেলা যুবদলের অন্যতম সদস্য ও নজিপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রমজান আলী সরদার, নজিপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এ জেড মিজান, পত্নীতলা উপজেলা মহিলা দলের সভানেত্রী অগ্নিময়ী মরিয়ম বেগম সেফা এবং নজিপুর পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা রায়হান। এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব, সাদ্দাম ও রফিকুল ইসলাম, নজিপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত, তামিম, শান্ত ও রনি এবং ছাত্রনেতা রাকিবুল হাসানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগের কথিত ‘নৈরাজ্য ও ষড়যন্ত্রের’ বিরুদ্ধে তারা প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানান। বক্তারা আরও বলেন, দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করার পাশাপাশি জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved ©2019agamirdarpon
Design & Developed By BD IT HOST